Advertisement
E-Paper

Fire Incident: বিধ্বংসী আগুন নারকেলডাঙার একটি বাড়িতে, ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন

যে বাড়িটিতে আগুন লেগেছে সেখান থেকে সিলিন্ডার ফাটার আওয়াজ হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০১:৩৬
রাত ১০টা ৪০ মিনিট নাগাদ আগুন লাগে বলে জানিয়েছে দমকল।

রাত ১০টা ৪০ মিনিট নাগাদ আগুন লাগে বলে জানিয়েছে দমকল। নিজস্ব চিত্র।

বিধ্বংসী আগুন লাগল কলকাতার নারকেলডাঙায়। নারকেলডাঙার নর্থ রোডের একটি বাড়িতে এই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। রাত ১০টা ৪০ মিনিট নাগাদ এই আগুন লাগে বলে জানিয়েছে দমকল। তাদের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। পরে আগুন লাগা ঘরটিতে আর কোথাও আগুন লেগে আছে কিনা তা দেখতে ঠান্ডা করার প্রক্রিয়া চলে। তবে এই অগ্নিকাণ্ডে রাত ১২টা পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

যে বাড়িটিতে আগুন লেগেছে সেখান থেকে সিলিন্ডার ফাটার আওয়াজ হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তার পরই আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে দেখেন তাঁরা। তবে এখনও আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।

Fire Kolkata Narkeldanga Fire Brigade
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy