Advertisement
E-Paper

অবৈধ বহুতলের বিরুদ্ধে ব্যবস্থা

নিকাশি নালার উপরেই তৈরি হয়েছিল বহুতল। বর্ষায় বৃষ্টির জল নামতে পারেনি। ফলে গত বর্ষায় ভেসেছিল বিধাননগর পুর নিগমের চিনার পার্ক এলাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ০১:০২

নিকাশি নালার উপরেই তৈরি হয়েছিল বহুতল। বর্ষায় বৃষ্টির জল নামতে পারেনি। ফলে গত বর্ষায় ভেসেছিল বিধাননগর পুর নিগমের চিনার পার্ক এলাকা। নিগম এলাকায় ছড়িয়ে থাকা এমন বেশ কিছু নির্মীয়মাণ বহুতলের বিরুদ্ধে এ বার ব্যবস্থা নিতে চলেছে বিধাননগর পুরনিগম।

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত বৃহস্পতিবার জানান, অনেক বহুতলের অনুমোদিত নকশা নেই। আবার, জলাভূমির উপরেই তৈরি হয়েছে অনেক বহুতল। মেয়র বলেন, ‘‘ওই সব নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে, যে সব বহুতলে লোক এসে গিয়েছেন সেগুলিকে ছাড়া দেওয়া হবে। কারণ, প্রেমোটার বেআইনি কাজ করলেও ক্রেতাদের দোষ নেই।’’ নিগমের কর্তারা আরও জানান, বঙ্গীয় পুর-আইন মেনে কোনও নির্মাণের জন্য প্রোমোটার বা নির্মাণকারী সংস্থাকে কী করতে হবে, তার নির্দেশিকাও করে দেওয়া হচ্ছে।

Municipality China park
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy