Advertisement
E-Paper

গ্রেফতারি পরোয়ানা জারি হতেই হাসপাতাল থেকে আদালতে আখতার আলি! আরজি করে দুর্নীতিতে অভিযুক্ত বললেন, ‘বড় ষড়যন্ত্রের শিকার’

আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুর আদালত। তার আগেই জামিনের আবেদন খারিজ হয়েছিল। ঘটনাক্রমে হাসপাতালে ভর্তি ছিলেন আখতার আলি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৬
আদালতে আত্মসমর্পণ আখতার আলির।

আদালতে আত্মসমর্পণ আখতার আলির। —নিজস্ব ছবি।

শেষমেশ আদালতে আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। হাওড়ার হাসপাতাল থেকে শনিবার কলকাতার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন সরকারি হাসপাতালে দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপার।

তবে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে অভিযোগ করেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা আখতার। আদালতে ঢোকার সময়ে তিনি বলেন, ‘‘যে টাকা নেওয়ার অভিযোগ করা হচ্ছে, সেটা দাদার চিকিৎসা জন্য ধার নিয়েছিলাম। এখন চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।’’

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে)

akhtar ali
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy