আলিপুরদুয়ারের প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট-এর তরফে এই নিয়োগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
কমিনিটি অডিটর পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে শুধুমাত্র ১৬ জন মহিলাকে নিয়োগ করা হবে। আবেদনের জন্য বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। পাশাপাশি, স্নাতক যোগ্যতা থাকা চাই। অর্থনীতিতে স্নাতক হলে অগ্রাধিকার মিলতে পারে। এ ছাড়াও, কম্পিউটারে ‘এক্সেল’, ‘ওয়ার্ড’-সহ ‘মাইক্রোসফট অফিস’-এর কাজ জানতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দেওয়া দরকার। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।