ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া শুরু হতেই নিবাসী শংসাপত্রের চাহিদা কার্যত আকাশছোঁয়া হয়েছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে চলতি জানুয়ারি মাস জুড়ে কলকাতা পুরসভায় যে পরিমাণ নিবাসী শংসাপত্রের আবেদন জমা পড়েছে, তা নজিরবিহীন বলেই মনে করছেন পুর আধিকারিকেরা। পুরসভা সূত্রে খবর, নির্বাচন কমিশনের অধীনে চলা এসআইআর প্রক্রিয়ার আবহে কলকাতা পুরসভায় প্রায় সাড়ে ১৪ হাজারের বেশি নিবাসী শংসাপত্রের জন্য আবেদন জমা পড়েছে।
গত দেড় মাসে এই বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় রীতিমতো চোখ কপালে উঠেছে পুর কর্তাদের। জানা যাচ্ছে, ৩১ জানুয়ারি পর্যন্ত এই আবেদনগুলির বেশির ভাগই জমা পড়েছে। পুরসভা সূত্রে দাবি, সাধারণ সময়ে যেখানে মাসে গড়ে ২০০টিরও কম নিবাসী শংসাপত্রের আবেদন জমা পড়ে, সেখানে দেড় মাসে এই পরিমাণ আবেদন নজির সৃষ্টি করেছে। এসআইআর প্রক্রিয়ায় নাগরিকদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সে জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কলকাতা পুরসভা-সহ রাজ্যের সমস্ত পুরসভা ও জেলা প্রশাসনকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুযায়ী কলকাতা পুরসভার সদর দফতর ও বিভিন্ন বরো অফিসে নিবাসী শংসাপত্রের আবেদন গ্রহণের জন্য আলাদা ডেস্ক খোলা হয়। এর ফলেই আবেদন গ্রহণের গতি বেড়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, জমা পড়া আবেদনপত্রগুলি কলকাতা সেক্টরের কালেক্টর অফিসে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের মাধ্যমে নথি যাচাইয়ের পর এক জন ডব্লিউবিসিএস পর্যায়ের আধিকারিক শংসাপত্র অনুমোদন করছেন। বর্তমানে শুধুমাত্র এসআইআর সংক্রান্ত প্রয়োজনের জন্যই এই আবেদন গ্রহণ করা হচ্ছে বলেও পুরসভা সূত্রে জানানো হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা