Advertisement
E-Paper

আবার বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার শহরে! এ বার বড়বাজারে কলকাতা পুলিশের তল্লাশি অভিযান

শুক্রবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং গুন্ডাদমন শাখা যৌথ ভাবে বড়বাজার এলাকার কটন স্ট্রিট এবং বাবুলাল বাজাজ স্ট্রিট এলাকায় তল্লাশি চালায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৫
at least 35 lakhs rupees recovered from Burrabazar area of Kolkata by Kolkata Police

আবার বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার শহরে! এ বার বড়বাজারে কলকাতা পুলিশের তল্লাশি অভিযান। —নিজস্ব চিত্র।

শহরের একের পর এক জায়গা থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘটেই চলছে। এ বার বড়বাজারের একটি সংস্থার অফিস থেকে ৩৫ লক্ষ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। এই টাকা হাওয়ালার মাধ্যমে পাচারের চেষ্টা চলছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।

শুক্রবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং গুন্ডাদমন শাখা যৌথ ভাবে বড়বাজার এলাকার কটন স্ট্রিট এবং বাবুলাল বাজাজ স্ট্রিট এলাকায় তল্লাশি চালায়। গোপন সূত্রে খবর পেয়ে ওই বেসরকারি সংস্থাটির অফিসে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই মেলে এই বিপুল পরিমাণ টাকা। ৫০০ এবং ২০০০ টাকার নোটে থাকা ওই বিপুল অঙ্কের টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই টাকা কী কারণে সেখানে ছিল, তার সপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে বালিগঞ্জে একটি বেসরকারি সংস্থার অফিস থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গড়িয়াহাট এলাকায় একটি গাড়ির ভিতর থেকেও প্রায় কোটির কাছাকাছি টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। তারপরই বড়বাজার থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘটল।

Kolkata Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy