Advertisement
E-Paper

টুকরো খবর

হেলমেট পরা। যথাযথ প্রশিক্ষণ থাকলে তবেই মোটরবাইক চালানো। গতি নিয়ন্ত্রণে রাখা। শহরের ব্যস্ত রাস্তায় নিরাপদে গাড়ি চালানোর এই ক’টি মন্ত্র পুলিশের তরফে বার বার মনে করিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও যে সচেতনতা তৈরি হচ্ছে না, তা ফের প্রমাণ হল বৃহস্পতিবার রাতে। পুলিশ জানিয়েছে, ওই রাতে সাড়ে ১১টা নাগাদ এন্টালির মুন্সিবাজার রোডে লরির সঙ্গে একটি মোটরবাইকের সংঘর্ষ হয়।

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৫ ০০:৩৪

লরি-বাইক সংঘর্ষে মৃত কিশোর
নিজস্ব সংবাদদাতা

অঙ্কিত শর্মা

হেলমেট পরা। যথাযথ প্রশিক্ষণ থাকলে তবেই মোটরবাইক চালানো। গতি নিয়ন্ত্রণে রাখা। শহরের ব্যস্ত রাস্তায় নিরাপদে গাড়ি চালানোর এই ক’টি মন্ত্র পুলিশের তরফে বার বার মনে করিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও যে সচেতনতা তৈরি হচ্ছে না, তা ফের প্রমাণ হল বৃহস্পতিবার রাতে। পুলিশ জানিয়েছে, ওই রাতে সাড়ে ১১টা নাগাদ এন্টালির মুন্সিবাজার রোডে লরির সঙ্গে একটি মোটরবাইকের সংঘর্ষ হয়। তাতে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় অঙ্কিত শর্মা নামে বছর ষোলোর এক কিশোরের। পুলিশ জানতে পেরেছে, সাউথ শিয়ালদহ রোডে মামার বাড়িতে থাকত অঙ্কিত। তার আসল বাড়ি বিহারে। পুলিশ জানিয়েছে, রাতে সবাই ঘুমিয়ে পড়লে মাসতুতো দাদার মোটরবাইক নিয়ে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল অঙ্কিত। দ্রুতগতিতে বাইক চালাতে গিয়েই তা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Advertisement

বোমা উদ্ধার

চারটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে একবালপুর থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মোমিনপুর রোডের ধারে একটি জঞ্জালের ভ্যাটের মধ্যে বোমাগুলি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে বোমাগুলি ফাটার আগেই নিরাপদে সরিয়ে নিয়ে যায়। যে ভ্যাটে বোমাগুলি পড়েছিল তার পাশেই বসতবাড়ি। বোমাগুলি ভ্যাটের ভিতর কে ফেলে গিয়েছিল, তা খোঁজ করছে পুলিশ।

দুর্ঘটনায় মৃত্যু

রাস্তা পেরোতে গিয়ে দুই বাসের মাঝে পিষ্ট যুবক।

দু’টি বাসের মধ্যে পিষ্ট হয়ে মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় যুবকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে শিয়ালদহ ফ্লাইওভারের উত্তর দিকে। পুলিশ জানায়, ওই যুবক রাস্তা পারাপার করার সময়ে দু’টি চলন্ত বাসের মাঝে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় এনআরএসে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy