Advertisement
E-Paper

টুকরো খবর

অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর। শুক্রবার, এন্টালির মিডল রোডে। পুলিশ জানায়, মৃতার নাম দিব্যা চৌধুরী (৩২)। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই বধূর স্বামী সৌরভ চৌধুরী, শ্বশুর মদনগোপাল চৌধুরী ও ননদ সুরভি বাজোরিয়াকে ধরে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার দিব্যাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখা যায় বলে দাবি ধৃতদের। পরে হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শেষ আপডেট: ১০ মে ২০১৫ ০০:২২

বধূ ‘খুনে’ ধৃত
নিজস্ব সংবাদদাতা

অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর। শুক্রবার, এন্টালির মিডল রোডে। পুলিশ জানায়, মৃতার নাম দিব্যা চৌধুরী (৩২)। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই বধূর স্বামী সৌরভ চৌধুরী, শ্বশুর মদনগোপাল চৌধুরী ও ননদ সুরভি বাজোরিয়াকে ধরে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার দিব্যাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখা যায় বলে দাবি ধৃতদের। পরে হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে প্রতিবেশীদের অভিযোগ, দিব্যাকে পরিকল্পিত ভাবে খুন করেছেন ধৃতেরা। প্রতিবেশী ই আহমেদ বলেন, ‘‘দিব্যার উপরে প্রায়ই অত্যাচার চলত।’’ শনিবার উত্তরপ্রদেশ থেকে দিব্যার মা ও বাবা শহরে পৌঁছন। আদালত ধৃতদের ১৫ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজত দেয়।

নগদ টাকা, গয়না চুরি

ভর সন্ধ্যায় চুরি হল একটি বাড়িতে। শনিবার যাদবপুরের সার্ভে পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানতে পেরেছে, এ দিন বিকেল পাঁচটা নাগাদ বাড়ির বাসিন্দারা ঘরের দরজায় তালা দিয়ে স্থানীয় একটি শপিংমলে যান। সন্ধে সাতটা নাগাদ তাঁরা ফিরে দেখেন ঘরের পিছনের দরজা ভাঙা। এবং জিনিসপত্র লণ্ডভণ্ড। বাড়ির বাসিন্দাদের অভিযোগ, ঘর থেকে নগদ টাকা এবং কিছু গয়না চুরি হয়েছে। তবে চুরি যাওয়া সম্পদের পরিমাণ কত তা এখনও পর্যন্ত জানা যায়নি।

দেহ উদ্ধার

উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ। শনিবার ঘটনাটি ঘটেছে আলিপুর থানার মিস্ত্রী পুকুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুধীর সরকার (৭০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে বাড়ির সামনে একটি গাছ থেকে তাঁকে ঝুলতে দেখা যায়। সুধীরবাবু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, হতাশাজনিত কারণে সুধীরবাবু আত্মহত্যা করেছেন।

ধৃত আরও ১

সল্টলেকে প্রাতর্ভ্রমণকারী খুনে মৃতের স্ত্রী সুজাতা সাহা শনিবার গ্রেফতার হল। তার ৫ দিনের পুলিশি হেফাজত হয়েছে। বৃহস্পতিবার সল্টলেকে উচ্চশিক্ষা দফতরের কর্মী কার্তিক সাহাকে খুন করা হয়। মৃতের প্রতিবেশী কুন্তল সামন্ত আগেই ধরা পড়ে। পুলিশ জেনেছিল, সুজাতার সঙ্গে কুন্তলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পুলিশের অনুমান, সুজাতা ও কুন্তলের সঙ্গে আরও কয়েক জন জড়িত।

গ্রেফতার যুবক

শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল এক যুবক। শনিবার, আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার চালতাবাগানে। ধৃতের নাম হরিশ যাদব। পুলিশ জানায়, এ দিন এক যুবতীকে প্রেম নিবেদন করে হরিশ। অভিযোগ, প্রত্যাখ্যাত হয়ে সে ওই যুবতীর শ্লীলতাহানি করে।

ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মহড়া।
শনিবার, বাইপাসের এক হোটেলে। ছবি: শৌভিক দে।

রাজনীতির ফাঁকে। নজরুল মঞ্চে খোশমেজাজে রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় ও অঞ্জনা বসু।
শনিবার দেবাশিস রায়ের তোলা ছবি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy