Advertisement
E-Paper

Sealdah: জোকা-ধর্মতলা মেট্রো লাইনে কাজ, জুলাই-অগস্ট মিলে মোট পাঁচ দিন শিয়ালদহ-বজবজ লোকাল বন্ধ

জোকা-ধর্মতলা মেট্রোর কাজের জন্য জুলাই-অগস্ট মাসের পাঁচ দিন রাত সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৩টে পর্যন্ত মাঝেরহাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ২০:৪২
শিয়ালদহ-বজবজ লোকাল বন্ধ থাকবে পাঁচ দিন।

শিয়ালদহ-বজবজ লোকাল বন্ধ থাকবে পাঁচ দিন। ফাইল চিত্র ।

জুলাই এবং অগস্ট মাসে বেশ কিছু দিন বন্ধ থাকবে শিয়ালদহ-বজবজ লোকাল। জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো লাইনের কাজ চলার কারণেই এই শিয়ালদহ-বজবজ লোকাল ট্রেনের পরিষেবা নির্দিষ্ট কয়েক দিন বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।

মেট্রোর কাজের জন্য জুলাই মাসের ২১, ২২ এবং অগস্ট মাসের ১৬, ১৭, ১৮ ও ১৯ তারিখে রাত সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৩টে পর্যন্ত মোট ৪ ঘণ্টা মাঝেরহাট স্টেশনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

তার জেরে নির্দিষ্ট ওই দিনগুলিতে শিয়ালদহ-বজবজ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেলের তরফে জানানো হয়েছে এমনটাই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Sealdah Budge Budge station JOka esplanade metro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy