কলেজচত্বরে প্রাক্তনীদের অবাধ আনাগোনা রুখতে কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল পাঁচ মাস আগেই। কসবাকাণ্ডের পরে এ বার দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্র সংসদ তাদের প্রতিষ্ঠানের যে কোনও অনুষ্ঠানে প্রাক্তনীদের আমন্ত্রণের বিষয়ে বিধিনিষেধ জারি করল।
ছাত্র সংসদের ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোনও প্রাক্তন ছাত্রকে কলেজ ছাড়ার (পাশ আউট) পাঁচ বছর পর্যন্ত কলেজের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না বা যোগদানের অনুমতি দেওয়া হবে না! ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন কলেজেরই প্রাক্তনী। ছাত্র সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সেই প্রসঙ্গও।
তবে সরস্বতীপুজো, প্রাক্তনীদের ফুটবল বা ক্রিকেট ম্যাচের মতো কয়েকটি ক্ষেত্রে পাঁচ বছরের মধ্যে পাশ আউট পড়ুয়াদের ক্যাম্পাসে ঢোকায় ছাড় মিলবে বলে জানিয়েছে ছাত্র সংসদ। একই ভাবে কোনও ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের নজির স্থাপন করে অনধিক পাঁচ বছরের প্রাক্তনীরাও ছাড় পাবেন ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে।
কসবার আইন কলেজের প্রাক্তন ছাত্র তথা শাসকদলের দাপুটে ছাত্রনেতার বিরুদ্ধে ওই কলেজেরই এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে আসার পরে রাজ্য জুড়েই কলেজে কলেজে ‘প্রভাবশালী’ প্রাক্তনীদের নিয়ে চর্চা শুরু হয়েছে। এই আবহে যোগেশচন্দ্র আইন কলেজের ছাত্র সংসদের এই নির্দেশিকা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন অনেকেই। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে সরস্বতীপুজোয় বহিরাগতদের ঘিরে গন্ডগোলের পর যোগেশচন্দ্র চৌধুরী কলেজে প্রাক্তনীদের প্রবেশে বিধিনিষেধ জারি করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসের ভিতর রক্ষীর ঘরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই কলেজেরই দু’জন ছাত্র এবং এক জন প্রাক্তনীকে। ওই প্রাক্তনী কলেজের অস্থায়ী কর্মী হিসাবেও নিযুক্ত। অভিযুক্তেরা প্রত্যেকেই তৃণমূলের ছাত্র পরিষদ টিএমসিপির সঙ্গে যুক্ত। অভিযোগ, ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তা খারিজ করার পরেই তাঁকে ধর্ষণ করা হয়। বয়ানে অসঙ্গতি থাকায় কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ।
- কসবার কলেজের এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ধৃতেরা টিএমসিপি-র সঙ্গে যুক্ত থাকায় অস্বস্তিতে শাসকদল। তাদের তরফে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। নির্যাতিতাকে কলেজে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করেছে পুলিশ।
-
‘বুদ্ধ, মমতা ছাত্র রাজনীতির ফসল’, সংসদ ভোট না হওয়ায় আকাল নেতার, ছাত্র নির্বাচনে কোথায় জট?
-
হাই কোর্টে জমা পড়ল কসবাকাণ্ডের তদন্ত রিপোর্ট, ‘পুলিশের তদন্তে সন্তুষ্ট’, ফের জানাল নির্যাতিতার পরিবার
-
কোথায় ছিলেন কসবা আইন কলেজের উপাধ্যক্ষ! হাজিরা খাতার সঙ্গে মিলছে না বয়ান?
-
কসবাকাণ্ডে রাজনৈতিক ‘দাদাগিরি’র তীব্র নিন্দা, নিরাপত্তা সুনিশ্চিত করে পঠনপাঠন শুরুর নির্দেশ রাজ্যপালের
-
প্রাক্তনীদের কাণ্ডে লজ্জিত শিক্ষকেরা, খুলল আইন কলেজ, বিধি থাকা সত্ত্বেও পরিচয়পত্র আনতে ভুললেন অনেকেই