Advertisement
E-Paper

উল্টোডাঙার কাছে বাস অটো সংঘর্ষ, মৃত ১

দিনের শুরুতেই রক্তাক্ত হল শহরের রাজপথ। অটোর সঙ্গে বাসের সংঘর্ষে মারা গেলেন এক ছাত্রী। আহত হলেন চার জন। ঘটনাটি ঘটেছে সকাল সওয়া ছ’টা নাগাদ বটতলা থানা এলাকার গৌরিবাড়ি মোড়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৫৩
পূজা পাল (২০)।

পূজা পাল (২০)।

দিনের শুরুতেই রক্তাক্ত হল শহরের রাজপথ। অটোর সঙ্গে বাসের সংঘর্ষে মারা গেলেন এক ছাত্রী। আহত হলেন চার জন। ঘটনাটি ঘটেছে সকাল সওয়া ছ’টা নাগাদ বটতলা থানা এলাকার গৌরিবাড়ি মোড়ে।

এ দিন হাওড়া-বারাসত রুটের ওই বাসটি গৌড়িবাড়ি মোড়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল। ওই সময় বেলেঘাটা আইডি থেকে আরজি কর হাসপাতাল রুটের অটোটি দ্রুত গতিতে ট্রাফিক আইন ভেঙে ক্রসিং পার করতে গিয়ে বাসের পিছনের দরজায় ধাক্কা মারে। এরপরেই উল্টে যায় অটোটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটো চালক এবং তাঁর পাশের সিটে বসে থাকা যাত্রী রাস্তায় পড়ে যান। তাঁদের ওপর কার্যত ভেঙে-দুমড়ে যাওয়া অটোটি উল্টে পড়ে যায়। অটোর পিছনের সিটে বসে থাকা অন্য তিন যাত্রীও পড়ে যান। এরপরেই ওই পাঁচ জনকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালকের পাশের সিটে বসা তরুণীকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতার নাম পূজা পাল (২০)। তিনি জয়পুরিয়া কলেজের স্নাতকস্তরের ছাত্রী ছিলেন। অটো চালক জয়দেব নস্কর আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য দুই যাত্রী অজয় সরকার ও ইতি সরকার হাতে ও কপালে চোট পেয়েছেন। অন্য যাত্রী শিব সুরাইয়াকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তের পরে, পুলিশের অনুমান এই ঘটনায় বাস চালকের কোনও দোষ নেই। অটো চালক ট্রাফিক আইন ভেঙে তাড়াহুড়ো করার জন্য এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ ওই বাসটিকে থানায় আটক করে রেখেছে। তবে বাস চালক ও খালাসিকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন: লঙ্কাগুঁড়ো ছিটিয়ে ৯৫০টি আইফোন ডাকাতি!

accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy