Advertisement
E-Paper

রাতপথের ‘বন্ধু’

গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে পরে কলকাতা ট্র্যাফিক পুলিশের ফেসবুক পেজে কৃতজ্ঞতা জানিয়েছেন সেই গাড়িচালক জয়ন্ত সাহা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০২:২৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাতপথে বিকল হওয়া গাড়ির চাকা বদলে দিতে সওয়ারির পাশে দাঁড়িয়েছিলেন কলকাতা ট্র্যাফিক পুলিশের দুই কর্মী। গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে পরে কলকাতা ট্র্যাফিক পুলিশের ফেসবুক পেজে কৃতজ্ঞতা জানিয়েছেন সেই গাড়িচালক জয়ন্ত সাহা।

গত শনিবার রাত প্রায় ১২টা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি শপিং মল থেকে সস্ত্রীক ফিরছিলেন জয়ন্ত। কিছু দূর এগোতেই তাঁর গাড়ির সামনের চাকা বিকল হয়ে যায়। কাছে দাঁড়ানো এক ট্যাক্সিচালককে সাহায্যের অনুরোধ জানালেও তা মেলেনি বলে দাবি করেছেন তিনি। ওই সময়ে পাশ দিয়ে মোটরবাইক নিয়ে যাচ্ছিলেন যাদবপুর ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট রাজা রায় ও সিভিক ভলান্টিয়ার আলম আলি মোল্লা। জয়ন্ত জানিয়েছেন, সার্জেন্ট ও তাঁর সহযোগী নিজেরাই তাঁকে সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিলেন। আলম নামে সেই পুলিশকর্মী নিজেই চাকা বদলে দিয়েছেন।

জয়ন্ত পরে জানান, ওই রাতে কলকাতা পুলিশ যে ভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছিল, সে জন্য তিনি কৃতজ্ঞ। লালবাজার সূত্রের খবর, ওই ট্যাক্সিচালককে জরিমানা করা হয়েছে।

Kolkata Police Kolkata Traffic Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy