Advertisement
E-Paper

বিশেষজ্ঞের রিপোর্ট চাইল কোর্ট

বিবেকানন্দ উড়ালপুল ভাঙা নিয়ে পুলিশের রিপোর্টে সন্তুষ্ট নন জনস্বার্থ মামলার আবেদনকারীরা। তাঁরা চান, এ নিয়ে রাজ্যের গড়া বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট শীঘ্রই আদালতে পেশ হোক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৬ ০১:৩৪

বিবেকানন্দ উড়ালপুল ভাঙা নিয়ে পুলিশের রিপোর্টে সন্তুষ্ট নন জনস্বার্থ মামলার আবেদনকারীরা। তাঁরা চান, এ নিয়ে রাজ্যের গড়া বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট শীঘ্রই আদালতে পেশ হোক। কলকাতা হাইকোর্ট শুক্রবার রাজ্যকে ওই রিপোর্ট দ্রুত পেশ করতে নির্দেশ দিয়েছে। গত ৩১ মার্চ ওই উড়ালপুল ভেঙে ২৭ জনের মৃত্যু হয়। সেই প্রেক্ষিতে জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চে।

মামলার দুই আবেদনকারী এ দিন ডিভিশন বেঞ্চে জানান, এ দিন পেশ হওয়া পুলিশের রিপোর্টে উড়ালপুল ভাঙার কারণ বলা হয়নি। কত জনের মৃত্যু হয়েছে, পুলিশ উড়ালপুল নির্মাণে গাফিলতির অভিযোগে কত জনকে গ্রেফতার করেছে, সেই সব তথ্য রয়েছে ওই রিপোর্টে। এর পরে রাজ্যের জিপি জানান, কেন উড়ালপুল ভাঙল তা খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছে। কমিটিতে খড়্গপুর আইআইটি-র শিক্ষকেরা রয়েছেন। তাঁরাই ওই রিপোর্ট পেশ করবেন। গরমের ছুটি শেষে আদালত খোলার দু’সপ্তাহ পরে এই মামলার শুনানি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy