Advertisement
E-Paper

পুরীর পথে দুর্ঘটনা, প্রাক্তন জাতীয় ফুটবলার-সহ মৃত বাগুইআটির ৬

আনন্দ করতে চাওয়াই যে কাল হবে তাঁদের তা হয়ত স্বপ্নেও ভাবেননি সমীর, অমিত, প্রলয়রা। ভাবেননি তাঁদের পরিবারও। পুরী যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা ছিনিয়ে নিল প্রাক্তন জাতীয় ফুটবলার-সহ ৬টি তরতাজা প্রাণ। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মারা গেলেন একই পাড়ার ছ’জন। এ দিন বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কটক থেকে ২৫ কিলোমিটার দূরে। মৃতেরা প্রত্যেকেই বাগুইআটির সাহাপাড়ার বাসিন্দা। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৬ ১৮:২৯
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আনন্দ করতে চাওয়াই যে কাল হবে তাঁদের তা হয়ত স্বপ্নেও ভাবেননি সমীর, অমিত, প্রলয়রা। ভাবেননি তাঁদের পরিবারও। পুরী যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা ছিনিয়ে নিল প্রাক্তন জাতীয় ফুটবলার-সহ ৬টি তরতাজা প্রাণ। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মারা গেলেন একই পাড়ার ছ’জন। এ দিন বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কটক থেকে ২৫ কিলোমিটার দূরে। মৃতেরা প্রত্যেকেই বাগুইআটির সাহাপাড়ার বাসিন্দা। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

আরও পড়ুন: কোথায় গেল তৃতীয় জন, খুঁজছে পুলিশ

ক’দিনের ছুটি নিয়ে বাগুইআটির বাসিন্দা ১২ জন বন্ধু মিলে পুরীতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। ওই দলে ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার তথা ইস্টবেঙ্গলের স্টপার প্রলয় সাহাও। শঙ্করপুর থেকে পুরী যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তাঁদের সুমো গাড়িটি। ঘটনাস্থলেই মারা যান ৬ জন। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন সমীর দত্ত, অমিত চৌধুরী, শুভ্র চৌধুরী, প্রলয় সাহা, এমিলি দাস এবং শ্রীজা দাস। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও দু’জনকে।

নয়ের দশকের গোড়ার দিকে ময়দানের দাপুটে ফুটবলার প্রলয় টানা চার বছর লাল-হলুদে স্টপার পজিশনে খেলেছেন। জাতীয় দলের হয়েও দীর্ঘকাল মাঠ কাঁপিয়েছেন তিনি। বাগুইআটি থেকে মৃতদের পরিবারের তরফে দু’জন এ দিন বিকেলে বিমানে ঘটনাস্থলের উদ্দেশে রওনাও দিয়েছেন। যোগাযোগ করা হয়েছে কটক পুলিশের সঙ্গেও।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy