Advertisement
E-Paper

ভাগলপুরে অস্ত্র কারখানায় হানা কলকাতা পুলিশের এসটিএফের, যৌথ তল্লাশিতে কী কী আগ্নেয়াস্ত্র উদ্ধার?

পুলিশ সূত্রে খবর, বিহারের ভাগলপুর জেলায় মধুসূদনপুর থানা এলাকার একটি বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ওই বাড়ির এক তলাতেই ছিল কারখানাটি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৫
Kolkata Police STF and Bihar Police STF raid in Bhagalpur, recover arms

উদ্ধার হওয়া অস্ত্র। ছবি: সংগৃহীত।

ভিন্‌রাজ্যের বেআইনি অস্ত্র কারখানায় হানা দিল কলকাতা পুলিশের এসটিএফ। বিহার পুলিশের এসটিএফ-কে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ওই কারখানা থেকে অনেক অস্ত্রশস্ত্র উদ্ধার হল। সেই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বিহারের ভাগলপুর জেলায় মধুসূদনপুর থানা এলাকার একটি বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ওই বাড়ির একতলাতেই ছিল কারখানাটি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিহার পুলিশের এসটিএফ-কে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। ওই বাড়িটির মালিক নাসির আনসারি।

পুলিশ জানিয়েছে, তল্লাশি অভিযানে ২০টি দেশি ৭.৫ এমএম পিস্তল, আটটি পিস্তল ব্যারল, দু’টি মাইলিং মেশিন, একটি করে ড্রিল মেশিন, হ্যান্ড গ্রাইন্ডার-সহ অনেক কিছু। অভিযান শেষে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন মোনাজ়ির, শাদাব আলি ওরফে সাদ্দাম, মহম্মদ আসলাম ওরফে টিঙ্কু, শমসের আলম ওরফে ছোটু এবং শাহানাজ়। মোনাজ়ির বাদে বাকি সকলেই মুঙ্গের জেলার বাসিন্দা। আর মোনাজ়িরের বাড়ি ভাগলপুরে।

Kolkata Police STF Arms Recovery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy