Advertisement
E-Paper

আহত পাঁচ

পথ দুর্ঘটনায় আহত হলেন পাঁচ জন। সোমবার দুপুরে, সোনারপুর থানা এলাকার গড়িয়া স্টেশন রোড ও বাইপাসের মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ০৬:৫২

পথ দুর্ঘটনায় আহত হলেন পাঁচ জন। সোমবার দুপুরে, সোনারপুর থানা এলাকার গড়িয়া স্টেশন রোড ও বাইপাসের মোড়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, বাইপাস থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল এবং একটি অটো। পিছন থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মোটরসাইকেল এবং পরে অটোটিকে ধাক্কা মারে। বাইকচালক ছা়ড়াও অটোয় থাকা চার জন জখম হন। তিন জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, লরিচালককে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে লরিটিকে।

accident injured
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy