Advertisement
E-Paper

বিমানে আসনের তলা থেকে উদ্ধার সোনা

আবার বিমানের আসনের তলা থেকে পাওয়া গেল সোনা। শুল্ক দফতর সূত্রের খবর, বেশ কয়েকটি ছোট ছোট সোনার বার রাখা ছিল বিমানের ২০ এফ আসনের কুশনের তলায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৫ ২১:১৩

আবার বিমানের আসনের তলা থেকে পাওয়া গেল সোনা। শুল্ক দফতর সূত্রের খবর, বেশ কয়েকটি ছোট ছোট সোনার বার রাখা ছিল বিমানের ২০ এফ আসনের কুশনের তলায়। প্রায় এক কিলোগ্রাম ৪০০ গ্রাম সোনা পাওয়া গিয়েছে যার বাজারদর প্রায় সাড়ে ৩৭ লক্ষ টাকা বলে শুল্ক দফতর সূত্রের খবর।

স্পাইসজেটের বিমানটি ব্যাঙ্কক থেকে কলকাতায় পৌঁছোয় রবিবার সকালে। কলকাতা বিমানবন্দরের শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, এখন প্রায় নিয়মিত ব্যাঙ্কক থেকে আসা বিমান কলকাতায় নামার পর তল্লাশি চালানো হয়। সেই রুটিন তল্লাশিতে এর আগেও সোনা পাওয়া গিয়েছে বিমানের আসনের তলা থেকে। শুল্ক অফিসারদের সন্দেহ, নিজেদের সঙ্গে সোনা নিয়ে নামার পরে ধরা পড়ে যাওয়ার ভয়ে অনেক সময়েই পাচারকারীরা এখন বিমানের আসনের তলায় এ ভাবে সোনা রেখে দিয়ে বিমান থেকে নেমে পড়েন। পরে, যাঁরা বিমান পরিষ্কারের কাজে নিযুক্ত, সেই কর্মীদের কেউ সেই সোনা বার করে বিমানবন্দররে বাইরে চালান করে দেন।

সম্প্রতি শুল্ক দফতর সজাগ হওয়ায় এবং ব্যাঙ্কক থেকে আসা প্রায় প্রতিটি বিমান পরিষ্কার করার আগেই তল্লাশি করার ফলে বেশ কয়েকটি ক্ষেত্রে বিমানের আসনের তলা থেকে এ ভাবে সোনা পাওয়া গিয়েছে। কোনও ক্ষেত্রেই অবশ্য সংশ্লিষ্ট পাচারকারীকে ধরা যায়নি। কারণ, যে আসনের তলায় সোনা পাওয়া যাচ্ছে, সেই আসনের যাত্রীকে জেরা করে দেখা গিয়েছে অনেক সময়েই তিনি সোনা পাচার সম্পর্কে অবহিত নন। অফিসারদের সন্দেহ, হয় সেই যাত্রী আসনে বসার আগেই আসনের তলায় সোনা রেখে দেওয়া হচ্ছে। অনেক সময়ে যাত্রীও আসল কথা চেপে যাচ্ছেন বলে মনে করছেন শুল্ক অফিসারেরা। তাঁদের বক্তব্য, সোনা হাতেনাতে না ধরতে পারলে কাউকে দোষী প্রমান করা মুশকিল হয়ে যায়। ফলে ছেড়ে দিতে হচ্ছে সেই যাত্রীকে।

gold, dumdum airport, spice jet, airport
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy