Advertisement
E-Paper

গৃহকর্মী ও রক্ষীদের প্রতিষেধক দিতে উদ্যোগী পুরসভা

বৃষ্টিতে খিদিরপুর এলাকায় জল জমা প্রসঙ্গে এ দিন ফিরহাদ জানান, খিদিরপুরের কবিতীর্থ পার্কে একটি নিকাশি পাম্পিং স্টেশনের কাজ চলছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২১ ০৬:৪২

প্রতীকী চিত্র।

এ শহরে পরিচারিকা, আয়া ও নিরাপত্তারক্ষীর কাজে যুক্ত মানুষদের ‘সুপার স্প্রেডার’ তালিকায় অন্তর্ভুক্ত করে তাঁদের করোনার প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করতে চায় কলকাতা পুরসভা। শনিবার ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানের শেষে পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, এ বিষয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে শীঘ্রই প্রস্তাব
পাঠানো হবে।

এ দিন ফিরহাদ বলেন, ‘‘কলকাতায় করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সেফ হোমগুলিতে রোগী ভর্তির সংখ্যাও আগের তুলনায় অনেকটা কমেছে। তবু আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এখন সকলের জন্য প্রতিষেধকের ব্যবস্থা করাই লক্ষ্য পুরসভার।’’

অন্য দিকে, শহর জুড়ে এমন অনেক বিপজ্জনক ও পরিত্যক্ত বাড়ি রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে কেউ বসবাস করেন না। এই ধরনের বাড়িগুলিকে ভেঙে ফেলার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকা পরিষ্কার রাখার জন্য নির্দিষ্ট আইন তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন ফিরহাদ। এর জন্য পুরসভার তরফে রাজ্য সরকারের কাছে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু করতে চলেছেন পুরকর্তারা। বৃষ্টিতে খিদিরপুর এলাকায় জল জমা প্রসঙ্গে এ দিন ফিরহাদ জানান, খিদিরপুরের কবিতীর্থ পার্কে একটি নিকাশি পাম্পিং স্টেশনের কাজ চলছে। ওই কাজ শেষ
হলে ওই এলাকায় জল জমার সমস্যা দূর হবে।

coronavirus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy