Advertisement
E-Paper

পথে পড়ে বৃদ্ধ, সহায় হল পুলিশ

রাস্তার ধারে গাছতলায় বেশ কয়েক দিন ধরে পড়েছিলেন এক বৃদ্ধ। শেষ পর্যন্ত তাঁকে উদ্ধার করে কোলাঘাটের একটি বৃদ্ধাশ্রমে পাঠাল চারু মার্কেট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম অলক বারিক (৭৬)। অলকবাবুকে প্রিন্স আনোয়ার শাহ রোডে থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৪

রাস্তার ধারে গাছতলায় বেশ কয়েক দিন ধরে পড়েছিলেন এক বৃদ্ধ। শেষ পর্যন্ত তাঁকে উদ্ধার করে কোলাঘাটের একটি বৃদ্ধাশ্রমে পাঠাল চারু মার্কেট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম অলক বারিক (৭৬)। অলকবাবুকে প্রিন্স আনোয়ার শাহ রোডে থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অলকবাবু পুলিশকে জানিয়েছেন, তিনি অবিবাহিত। শহরে নির্দিষ্ট কোনও বাড়ি নেই তাঁর। শহরের বিভিন্ন এলাকায় আত্মীয়দের বাড়িতে ঘুরে ঘুরেই দিন কাটাতেন তিনি। কিন্তু মাসখানেক ধরে তাঁকে আর কোনও আত্মীয়ই থাকতে দিচ্ছিলেন না বলে জানিয়েছেন অলকবাবু। পরিচ্ছন্নতার অভাবে অসুস্থও হয়ে পড়ছিলেন তিনি। এমনকী তাঁর খাবারও জুটছিল না।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, চারু মার্কেট থানায় নিয়ে এসে প্রথমে শুশ্রূষা করা হয় অলকবাবুর। পেট ভরে তাঁকে খাওয়ানোও হয়। তবে অলকবাবু আর তাঁর পরিজনদের বাড়িতে ফিরে যেতে চাননি। পুলিশ সূত্রে খবর, তার পরেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে কোলাঘাটের একটি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছে অলকবাবুকে।

Kolkata Police Arranges Shelter Homeless Old man
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy