E-Paper

পিজি-কে গবেষণায় স্বীকৃতি, বাড়তি সুযোগ

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের গত এক বছরের গবেষণাজনিত দক্ষতা এবং সেখান থেকে জমা পড়া গবেষণার প্রকল্প খতিয়ে দেখে আটটি প্রতিষ্ঠানকে ‘সেন্টার অব রিসার্চ এক্সেলেন্স’ তকমা দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২০
এসএসকেএম হাসপাতাল।

এসএসকেএম হাসপাতাল। —ফাইল চিত্র।

ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ বা এসএসকেএম হাসপাতালের বহুমুখী গবেষণা ইউনিটকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিল কেন্দ্র। এর ফলে দেশে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন গবেষণায় বাড়তি সুযোগ মিলবে রাজ্যের এই চিকিৎসা প্রতিষ্ঠানের।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের গত এক বছরের গবেষণাজনিত দক্ষতা এবং সেখান থেকে জমা পড়া গবেষণার প্রকল্প খতিয়ে দেখে আটটি প্রতিষ্ঠানকে ‘সেন্টার অব রিসার্চ এক্সেলেন্স’ তকমা দেওয়া হয়েছে। এসএসকেএমের তরফে যক্ষ্মা, যকৃতের কর্কট রোগ ও সদ্যোজাতদের পরিচর্যার গুণগত মানোন্নয়ন— এই তিনটি প্রকল্প জমা দেওয়া হয়েছিল। সমগ্র পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে একমাত্র এসএসকেএম এই স্বীকৃতি পেয়েছে।

কেন্দ্রের এই স্বীকৃতি মেলায় ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এসএসকেএম-কে তিন কোটি টাকা অনুদান দিয়েছে। হাসপাতাল সূত্রের খবর, গবেষণা উৎকর্ষ কেন্দ্রের তকমা পাওয়ার ফলে ভিন্‌ রাজ্যের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের আয়োজিত গবেষণায় অংশ নেওয়া সহজ হবে এখানকার ডাক্তারদের।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

SSKM Hospital IPGMER Medical Studies

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy