Advertisement
E-Paper

কলকাতা পুলিশের জালে ‘গুজরাটি গ্যাং’-এর মহিলা! জেরা করে উদ্ধার বাস থেকে কেপমারি করা ন’লক্ষ টাকা

পুলিশ জানিয়েছে, এই গ‍্যাংয়ের সদস‍্যরা মূলত কেপমারির উদ্দেশ্যে ‘শিকার’কে ঘিরে ফেলে অন‍্যমনস্ক করে দিয়ে কাজ হাসিল করে। এই কৌশলেই গত ২৫ অক্টোবর ন’লক্ষ টাকা ছিনতাই করেছিল তারা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:৫৫

আমহার্স্ট স্ট্রিটে বাসের মধ‍্যে ৯ লক্ষ টাকা চুরির ঘটনায় ‘গুজরাটি গ‍্যাং’ এর এক মহিলাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। উদ্ধার হয়েছে চুরি যাওয়া টাকাও। লালবাজার জানিয়েছে, ধৃতের নাম রাধা মালি (৩০)। তিনি আদতে গুজরাতের বাসিন্দা হলেও বর্তমানে হুগলির রিষড়ায় থাকেন।

পুলিশ জানিয়েছে, এই গ‍্যাংয়ের সদস‍্যরা মূলত কেপমারির উদ্দেশ্যে ‘শিকার’কে ঘিরে ফেলে অন‍্যমনস্ক করে দিয়ে কাজ হাসিল করে। অভিযোগকারী কানাই জয়সওয়াল ব্যাগে সাড়ে ৯ লক্ষ ৫২০০ টাকা নিয়ে গত ২৫ অক্টোবর হাওড়া থেকে চালতাবাগান যাওয়ার ২৩৮ নম্বর বাসে উঠেছিলেন। সে সময় এমন কায়দাতেই তাঁর ব্যাগ থেকে টাকা চুরি করেছিল ‘গুজরাটি গ্যাং’।

তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পরে সোর্স মারফত খবর পেয়ে রিষড়া থেকে রাধাকে গ্রেফতার করা হয়। তাঁকে দফায় দফায় জেরা করে উদ্ধার করা হয় পুরো টাকা। ধৃতকে শনিবার আদালতে পেশ করে আবার হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। তদন্তকারীরা চাইছেন তাঁকে জেরা করে গ্যাংয়ের অন্য সদস্যদের হদিস পেতে।

Kepmari Gujarat kepmar Kolkata Police Amherst Street Amherst Street Police Station Rishra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy