Advertisement
E-Paper

নাবালিকাকে যৌন নির্যাতন! বেহালায় অভিযুক্ত নাবালককে হাজির করানো হবে জুভেনাইল কোর্টে

নাবালিকার মায়ের অভিযোগ, বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁদের বাড়ির কাছে তাঁর ছোটমেয়েকে ধর্ষণ করেছে এক নাবালক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১৬:১০
Representational picture of rape

অভিযুক্ত নাবালক হওয়ায় শুক্রবার তাকে জুভেনাইল কোর্টে হাজির করানো হবে। প্রতীকী ছবি।

আট বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত বেহালার এক নাবালক। ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করে পুলিশ। তবে অভিযুক্ত নাবালক হওয়ায় শুক্রবার তাকে জুভেনাইল কোর্টে হাজির করানো হবে।পুলিশ সূত্রে খবর, নাবালিকার মায়ের অভিযোগ, বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁদের বাড়ির কাছে তাঁর ছোটমেয়েকে ধর্ষণ করেছে এক নাবালক। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই নাবালককে আটক করে বেহালা থানার পুলিশ।

অভিযুক্ত বেহালা থানা এলাকারই বাসিন্দা। তার বিরুদ্ধে পকসো আইন (প্রোটেকশন ফর চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট)-এ ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার ধৃতকে জুভেনাইল কোর্টে হাজির করানো হবে বলেও পুলিশ সূত্রে খবর। পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

rape POCSO Crime Juvenile court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy