Advertisement
E-Paper

শুরু নয়া বাস পরিষেবা

বেলুড় থেকে কামারপুকুর-জয়রামবাটি পর্যন্ত সরাসরি বাস পরিষেবা চালু করল রাজ্য পরিবহণ দফতর। শনিবার সকালে বেলুড় মঠ বাসস্ট্যান্ডে শীতাতপ নিয়ন্ত্রিত দু’টি সরকারি বাসের সূচনা করে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ২৩:৪৪
সেই বাস। — নিজস্ব চিত্র

সেই বাস। — নিজস্ব চিত্র

বেলুড় থেকে কামারপুকুর-জয়রামবাটি পর্যন্ত সরাসরি বাস পরিষেবা চালু করল রাজ্য পরিবহণ দফতর। শনিবার সকালে বেলুড় মঠ বাসস্ট্যান্ডে শীতাতপ নিয়ন্ত্রিত দু’টি সরকারি বাসের সূচনা করে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ‘‘কিছু দিনের মধ্যেই কুঠি ঘাট-বেলুড়-দক্ষিণেশ্বর লঞ্চ পরিষেবা চালু হবে।’’ প্রত্যেক দিন সকাল ৬টা ও ৭টায় বেলুড় মঠ থেকে বাস দু’টি রওনা দেবে। বিকেলে জয়রামবাটি থেকে রওনা দিয়ে রাতে বেলুড় ফিরবে। ভাড়া ধার্য করা হয়েছে মাথা পিছু ১৫০ টাকা।

এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, স্বামী শুভকরানন্দ, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী প্রমুখ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy