Advertisement
E-Paper

ছিল না খুনের উদ্দেশ্য, দাবি

বায়ুসেনার অফিসারকে তিনি ধাক্কা মেরে পিষে মারেননি। সেই উদ্দেশ্যও তাঁর ছিল না। তাই তাঁকে জেল হেফাজতে রেখে বিচার করার কোনও অর্থ নেই— সোমবার কলকাতা হাইকোর্টে রেড রোড-কাণ্ডে ধৃত সাম্বিয়ার জামিনের আবেদন মামলায় সওয়াল করতে গিয়ে এমনটাই জানান তাঁর আইনজীবী প্রকাশ মিশ্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ০০:৪৬

বায়ুসেনার অফিসারকে তিনি ধাক্কা মেরে পিষে মারেননি। সেই উদ্দেশ্যও তাঁর ছিল না। তাই তাঁকে জেল হেফাজতে রেখে বিচার করার কোনও অর্থ নেই— সোমবার কলকাতা হাইকোর্টে রেড রোড-কাণ্ডে ধৃত সাম্বিয়ার জামিনের আবেদন মামলায় সওয়াল করতে গিয়ে এমনটাই জানান তাঁর আইনজীবী প্রকাশ মিশ্র।

সরকারি আইনজীবী জানান, বছরে কয়েক দিন বিজ্ঞপ্তি জারি করে ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়। তা জানা সত্ত্বেও সাম্বিয়া বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে বায়ুসেনার অফিসারকে ধাক্কা মেরে খুনই করেন। সাম্বিয়ার আইনজীবীর দাবি, অভিযুক্ত ছ’মাস ধরে জেল হেফাজতে রয়েছেন। দুর্ঘটনাজনিত মৃত্যুতে এত দিন জেল হেফাজতে রাখার নজির নেই। এ দিন সওয়াল শেষ হলে হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু জানান, তিনি রায়দান স্থগিত রাখছেন। আগামীকাল, বুধবার রায় দেবেন তিনি।

red road incident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy