Advertisement
E-Paper

নিলাম বাতিল ঘিরে গোলমাল

নিলাম বাতিল হওয়ায় গোলমাল বাধল দু’দল যুবকের মধ্যে। পুলিশ জানায়, মঙ্গলবার ভাঙড়ের বিডিও অফিসে এই গোলমাল হয় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০২:২২

নিলাম বাতিল হওয়ায় গোলমাল বাধল দু’দল যুবকের মধ্যে। পুলিশ জানায়, মঙ্গলবার ভাঙড়ের বিডিও অফিসে এই গোলমাল হয় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

পুলিশ জানায়, এ দিন ভাঙড়-১ নম্বর ব্লকের পঞ্চায়েত অফিসে স্থানীয় বাজার নিলামের দিন স্থির হয়। মোট ৬টি বাজারের ডাক ছিল। ১৫ দিন আগেই বিডিও অফিসের তরফে নোটিস জারি হয়। কিন্তু জমি নিয়ে আইনি জটিলতায় বাতিল হয় নিলাম। পুলিশ জানায়, এর পরেই বিবাদে জড়িয়ে পড়ে ভাঙড়-১ নম্বর ব্লকের তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য কাইজার আহমেদ ও দক্ষিণ ২৪ পরগনা সংখ্যালঘু সেলের নেতা আইনাল আলি মোল্লার অনুগামীরা। আইনালের অনুগামীদের অভিযোগ, নিলাম বাতিলের পিছনে কাইজার গোষ্ঠীর কারসাজি আছে। এর পরেই দু’পক্ষে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ। ভাঙড় থানার ওসি আশিস দাসের নেতৃত্বে পুলিশবাহিনী গেলে তাদের সামনেও চলে হাতাহাতি। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ দিন কাইজার বলেন, ‘‘এ বার থেকে বাজারের এই নিলাম শুরু হয়েছে। তবে আইনি জটিলতা থাকায় বিডিও তা বাতিল করেছেন। এ নিয়ে আইনালের সঙ্গে আমার তর্ক হয়। কোনও গণ্ডগোল হয়নি।’’ আইনালের পাল্টা বক্তব্য, ‘‘১৫ দিন আগে নোটিস দিলেও আজ নিলাম বাতিল করায় অনেকেই হয়রানির শিকার হন। এ নিয়ে আমরা ক্ষোভ প্রকাশ করেছি।’’

Advertisement
bhangar auction bhangar noise bhangar conflict
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy