Advertisement
E-Paper

‘ক্যাম টু ও’র প্রদর্শনী কলকাতায়

ছোটবেলায় তাদের মা-বাবারা বলতেন, ‘দিন দিন রাস্তার ছেলে হয়ে যাচ্ছিস’। আর বড় হয়ে তারা প্রত্যেকেই হয়ে উঠেছে ‘রাস্তারই ছেলে’। তাদের গলায় ঝোলে ক্যামেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৬ ০০:৪৬

ছোটবেলায় তাদের মা-বাবারা বলতেন, ‘দিন দিন রাস্তার ছেলে হয়ে যাচ্ছিস’। আর বড় হয়ে তারা প্রত্যেকেই হয়ে উঠেছে ‘রাস্তারই ছেলে’। তাদের গলায় ঝোলে ক্যামেরা। আঙুলের চাপে ফুটে ওঠে এই তিলোত্তমার টুকরো টুকরো ছবি। তাঁরা এক ঝাঁক তরুণ-তরুণী। সবাই ফোটোগ্রাফার। এদের দলের নাম ‘ক্যাম টু ও’। অলিগলি ঘুরে ক্যামেরার চোখে সাধারণ কিছু মুহূর্তকে অন্য রকম ভাবে সবার সামনে তুলে ধরার নেশা রয়েছে তাঁদের। সেই প্যাশনের চার বছর পূর্ণ হল এ বার। নিজেদের কাজ সবার সামনে তুলে ধরতে তাঁরা আয়োজন করেছে স্থিরচিত্র প্রদর্শনী— আলোর রং তুলি। চারদিন ব্যাপী এই প্রদর্শনীতে চিত্রগ্রাহক থেকে শুরু করে ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন।

ক্যাম টু ও

‘ক্যাম টু ও’ কেবলমাত্র একঝাঁক ফোটোগ্রাফার বললে ভুল বলা হবে। প্রদর্শনীতে বিক্রি হওয়া ছবির টাকায় পথশিশুদের পুজোর সময় কিনে দেওয়া হবে জামাকাপড়। পাশাপাশি দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বই কিনে দিয়ে সাহায্য করা হবে। পঞ্চাশটিরও বেশি ছবির এই প্রদর্শনী আইসিসিআর-এর নন্দলাল বসু প্রদর্শনশালায় চলবে আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত।

Advertisement
cam2o
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy