Advertisement
E-Paper

সহায় পুলিশ, মিলল হারানো টাকা-গয়না

শোভাবাজারের মোড়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছিলেন এক যুবতী। বহুক্ষণ তাঁকে ওই ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যান কর্তব্যরত পুলিশকর্মী। জানতে পারেন অটোর মধ্যেই টাকা, গয়না সমেত ব্যাগ ফেলে এসেছেন তিনি।

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৬ ০১:৫০

শোভাবাজারের মোড়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছিলেন এক যুবতী। বহুক্ষণ তাঁকে ওই ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যান কর্তব্যরত পুলিশকর্মী। জানতে পারেন অটোর মধ্যেই টাকা, গয়না সমেত ব্যাগ ফেলে এসেছেন তিনি।

পুলিশের তত্পরতায় শেষমেষ সেই অটো খুঁজে বের করে যুবতীকে ব্যাগ সমেত সোনার গয়না ফিরিয়ে দেন জোড়াবাগান থানার পুলিশকর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম অষ্টমী সরকার। বসিরহাটের বাসিন্দা অষ্টমী রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ শোভাবাজার লঞ্চঘাটের কাছে অটো থেকে নামেন। ছেলেকে সঙ্গে নিয়ে এ দিন হাওড়া থেকে ট্রেনে চেপে ধূলাগড়ে বিয়েবাড়িতে যাওয়ার কথা তাঁর। সে কারণেই শোভাবাজারে লঞ্চ ধরতে আসেন তিনি। কিন্তু অটো থেকে নেমে কিছুক্ষণ পরেই বুঝতে পারেন সঙ্গের ব্যাগটি অটোতেই ফেলে নেমে গিয়েছেন তিনি।

শোভাবাজার মোড়ে তাঁকে কাঁদতে দেখে এগিয়ে আসেন পুলিশকর্মী। দীর্ঘক্ষণ ধরে সমস্ত অটোতে তল্লাশি চালিয়ে মেলে ওই ফেলে আসা ব্যাগটি। ব্যাগের মধ্যে থেকে কয়েক হাজার টাকা ও সোনার সমস্ত গয়নাই ফিরে পেয়েছেন অষ্টমী।

Advertisement
Lost Property Kolkata Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy