Advertisement
E-Paper

এনআরএসে চিকিৎসক, নার্সদের হেনস্থা! রোগীর পরিবারের পদক্ষেপে কর্মবিরতির হুঁশিয়ারি রেসিডেন্ট ডাক্তারদের

ইএনটি বিভাগের রেসিডেন্ট চিকিৎসকেরা হাসপাতালের সুপার তথা অধ্যক্ষকে লিখিত ভাবে বিষয়টি জানিয়েছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ২৩:৩৬
এনআরএস হাসপাতাল।

এনআরএস হাসপাতাল। ফাইল চিত্র।

কলকাতার নীলরতন সরকার মেডিক‍্যাল কলেজে চিকিৎসক, নার্সদের হেনস্থার অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। ইএনটি বিভাগে এই ঘটনা হয়েছে। রেসিডেন্ট চিকিৎসকেরা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। তাঁরা জানিয়েছেন, নিরাপত্তারক্ষীকে মারধরও করা হয়েছে। এই ঘটনায় তাঁরা কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছেন। ইএনটি বিভাগের ইমার্জেন্সি বিভাগে কর্মবিরতিতে যেতে পারেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

ইএনটি বিভাগের রেসিডেন্ট চিকিৎসকেরা হাসপাতালের সুপার তথা অধ্যক্ষকে লিখিত ভাবে বিষয়টি জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, সোমবার রাত আড়াইটে নাগাদ হেনস্থার ঘটনা ঘটে। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ একটি তিন বছরের শিশুকে হাসপাতালে নিয়ে যায় পরিবার। সে কয়েন খেয়ে ফেলেছিল। তাকে ভর্তি নেওয়া হয়। চিকিৎসকেরা তার পরিবারকে জানান, অস্ত্রোপচারের জন্য ছ’ঘণ্টা সময় দিতে হবে। যত ক্ষণ না তার পেট খালি হচ্ছে, তত ক্ষণ অস্ত্রোপচার করা যাবে না।

চিকিৎসকদের অভিযোগ, এর পরেই তাঁদের হেনস্থা করে রোগীর পরিবার। পরে তাঁদের সঙ্গে যোগ দেন কয়েক জন আয়া। সেই সময় কর্তব্যরত রক্ষীকে মারধর করা হয় বলেও অভিযোগ। তাঁদের আরও অভিযোগ, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও নিষ্ক্রিয় ছিল। এর পরেই কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

ENT harassment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy