Advertisement
E-Paper

Firing in Kolkata: প্রোমোটারি নিয়ে বিবাদের জেরে রিজেন্ট পার্কে গুলি, গুরুতর জখম দুই

দক্ষিণ আনন্দপল্লির তেঁতুলতলার কাছে বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দা পঙ্কজ সাহা এবং গোপাল মল্লিককে লক্ষ্য করে গুলি চালানো হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ০৯:৩৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সকাল সকাল গুলির আওয়াজে কেঁপে উঠল দক্ষিণ কলকাতায় রিজেন্ট পার্ক এলাকা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ব্যক্তি। গুলি-কাণ্ডে অভিযুক্ত এক ব্যক্তিকে চিহ্নিত করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, প্রোমোটারি ঘিরে বিবাদের জেরেই এই ঘটনা।

দক্ষিণ আনন্দপল্লির তেঁতুলতলার কাছে বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দা পঙ্কজ সাহা এবং গোপাল মল্লিককে লক্ষ্য করে গুলি চালানো হয়। পঙ্কজের পেটে এবং গোপালের শরীরে নীচের অংশে গুলি লাগে। পুলিশ সূত্রের খবর, প্রোমোটারি নিয়ে রেষারেষির জেরে ভিক্টর ভট্টাচার্য এবং তাঁর এক সঙ্গীকে নিয়ে পঙ্কজদের উপর হামলা করেন।

গুলিবিদ্ধ পঙ্কজ এবং গোপালকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান স্থানীয় বাসিন্দারা। হাসাপাতাল সূত্রের খবর, তাঁরা ‘ট্রমা কেয়ার সেন্টারে’ চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। শুরু হয় ভিক্টর এবং তাঁর সঙ্গীর খোঁজ।

Firing Regent Park Promoting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy