Advertisement
E-Paper

বচসার জেরে ভাড়াটেকে কুড়ুল দিয়ে কোপ মারলেন বাড়ির মালিক!

আনন্দপুর থানায় খুনের চেষ্টার (ভারতীয় দণ্ডবিধি ৩০৭ ধারায়) অভিযোগে মামলাও রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, সুরেশের খোঁজে তল্লাশি চলেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:১০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র। শাটারস্টক।

খাস কলকাতায় ভাড়াটে এবং মালিক বচসায় রক্তারক্তি আনন্দপুরে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির মালিক সুরেশ নায়েকের সঙ্গে বচসা বাধে ভাড়াটিয়া রমাকান্তের। দু’জনের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। বচসা চলাকালীন আচমকাই সুরেশ কুড়ুল দিয়ে কোপ মারে রমাকান্তকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে। আপাতত সেখানেই চিকিসাধীন রয়েছেন রমাকান্ত। কী কারণে বচসা, তা খতিয়ে দেখছে পুলিশ।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হাসপাতালে গিয়ে রমাকান্তের বয়ানও রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। আনন্দপুর থানায় খুনের চেষ্টার (ভারতীয় দণ্ডবিধি ৩০৭ ধারায়) অভিযোগে মামলাও রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, সুরেশের খোঁজে তল্লাশি চলেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ মনে করছে, তাঁর কোনও পরিচিতের বাড়িতে আশ্রয় নিয়েছে সুরেশ।

police kolkata Kolkata Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy