Advertisement
E-Paper

কলকাতার নানা এলাকায় ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টিও, চলবে কত ক্ষণ?

হাওয়া অফিস জানিয়েছে, এক থেকে দু’ঘণ্টা শহরের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পরিমাণ হতে পারে হালকা থেকে মাঝারি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১২:৫৫
image of rain

হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার সকাল ১১টা ১০ মিনিট নাগাদ বৃষ্টি শুরু হয়ে চলতে পারে প্রায় দু’ঘণ্টা। — ফাইল ছবি।

শনিবার প্রায় সারা সন্ধ্যা শহরের বিভিন্ন জায়গায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। রবিবার সকালেও সেই ধারাপাত বজায় থাকল। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার সকাল ১১টা ১০ মিনিট নাগাদ বৃষ্টি শুরু হয়ে চলতে পারে প্রায় দু’ঘণ্টা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

হাওয়া অফিস জানিয়েছে, এক থেকে দু’ঘণ্টা শহরের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পরিমাণ হতে পারে হালকা থেকে মাঝারি। ঝড়বৃষ্টির সময় বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় যখন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, তখন উত্তরবঙ্গে রবিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত আকাশ মেঘলা।

আবহাওয়া দফতরের বুলেটিন জানিয়েছে, রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলার মালবাজার এবং তার পার্শ্ববর্তী এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। যার জেরে ওই এলাকায় তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। শনিবার গভীর রাতে দুই দিনাজপুরের বিভিন্ন জায়গায় বৃষ্টি নেমেছে। ভোর থেকেই কোচবিহারে বৃষ্টি কখনও ঝিরঝিরে কখনও বা মুষলধারে শুরু হয়েছে। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টির পাশাপাশি হালকা ঝোড়ো হাওয়াও বইছে। শনিবার রাত থেকে বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে। ফলে উত্তরের জেলাগুলিতে আবার শীতের অনুভূতি হচ্ছে।

Weather Forecast rainfall Weather Update Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy