বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ চলছেই। জমায়েতের ফলে নোংরা হচ্ছে আন্দোলনস্থল। রবিবার তাই ঝাড়ু ধরলেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। নিজেরাই ঝাড়ু দিয়ে বিকাশ ভবনের সামনের রাস্তা সাফাই করলেন। রবিবার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অবস্থানে যোগ দেন দৃষ্টিহীন চাকরিহারা শিক্ষকেরা। বিকেল ৩টে থেকে শুরু হয় তাঁদের কর্মসূচি। বিক্ষোভস্থলে ওই যোগ্য দৃষ্টিহীন শিক্ষকেরা শোনান নিজেদের জীবনযুদ্ধে জয়ী হওয়ার অভিজ্ঞতা। আন্দোলনস্থলে বসে আশপাশের পথশিশুদের পড়াশোনা করান। খোলা আকাশের নীচেই বসে ‘প্রতীকী শ্রেণিকক্ষ’।
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। শনিবারের পরে রবিবারও ছুটির দিন। তাই বিকাশ ভবন বন্ধ। সে কারণে বড় কোনও কর্মসূচির ডাক দেননি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। যদিও তাঁরা জানিয়ে দিয়েছেন, এই আন্দোলন চলবে। রবিবার ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর সদস্যদের কর্মসূচিতে যোগ দিচ্ছেন দৃষ্টিহীন, বিশেষ ভাবে দক্ষ শিক্ষকেরা। চাকরির দাবিতে আন্দোলনস্থলে বসে স্লোগান দেওয়ার কথা তাঁদের। সেই সঙ্গে রাস্তায় বসে পড়াবেন শিশুদের। আর এ ভাবেই প্রতিবাদ জানাবেন তাঁরা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ২৫,৭৩৫ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। তাঁরা সকলেই ২০১৬ সালের এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন। ওই প্যানেলে থাকা দৃষ্টিহীন শিক্ষকেরাও এ বার পথে নামেন।
শনিবার আন্দোলনরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে থাকার আশ্বাস দিতে অবস্থান মঞ্চে গিয়েছিল বেশ কয়েক জন স্কুলপড়ুয়া। সঙ্গে ছিলেন তাদের অভিভাবকেরাও। পড়ুয়ারা শিক্ষকদের পদযাত্রাতেও পা মিলিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। বলল, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগপ্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই।
- এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাই কোর্ট এই সংক্রান্ত শুনানির পর ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল।
- রাজ্যের ২৬ হাজার চাকরি (আদতে ২৫,৭৫২) বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে।
-
৭,২৯৩ জন দাগিরই পুরো তালিকা প্রকাশ করতে হবে! গ্রুপ সি, গ্রুপ ডি মামলায় এসএসসি-কে নির্দেশ হাই কোর্টের
-
নিয়োগ প্রক্রিয়া থেকে ‘দাগিদের’ বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে রাজ্য এবং এসএসসি
-
নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন এসএসসির, জেনারেলের মতোই আবেদন করতে হবে ওবিসিদের
-
আদালত অবমাননার আশঙ্কা, তাই নির্দেশ মতো পরীক্ষার বিজ্ঞপ্তি আইনি লড়াই চলবে, বললেন মমতা
-
উত্তরপত্রে কারচুপি থাকলে পরীক্ষায় বসতে পারবেন না, ‘অযোগ্য’দের আর্জি খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট