Advertisement
E-Paper

অটোর ধাক্কায় আহত মহিলা

বেলাগাম অটোয় কিছুতেই লাগাম দেওয়া যাচ্ছে না। যার ফলে পুজোর মুখে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। ফের অটোর ধাক্কায় আহত হলেন এক মহিলা। বুধবার বিকেলে, বেহালার রায়বাহাদুর রোডে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০১:৪৯

বেলাগাম অটোয় কিছুতেই লাগাম দেওয়া যাচ্ছে না। যার ফলে পুজোর মুখে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। ফের অটোর ধাক্কায় আহত হলেন এক মহিলা। বুধবার বিকেলে, বেহালার রায়বাহাদুর রোডে।

পুলিশ জানায়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মহোৎসবতলার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের ওই মহিলা। সেনহাটি ঝিলপাড়-নিউ আলিপুর রুটের একটি অটো ধাক্কা মারে তাঁকে। রাস্তায় ছিটকে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গৌতম সর্দার নামে ওই অটোচালককে ধরা হয়। পুলিশের অনুমান, মত্ত অবস্থায় ছিলেন চালক। এই ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের নজরদারি নিয়ে। বাসিন্দাদের একাংশের বক্তব্য, রায়বাহাদুর রোডের ওই অংশে ট্রাফিক নিয়ন্ত্রণের সিগন্যাল নেই। নেই স্পিড ব্রেকারও। এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। আগেও সেখানে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।

Woman Injured
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy