Advertisement
E-Paper

গঙ্গায় নিখোঁজ যুবক

চড়ুইভাতি করতে গিয়ে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন কলকাতার এক যুবক। রবিবার, উলুবেড়িয়া থানা এলাকার ফুলেশ্বরে। নিখোঁজ যুবকের নাম অমিত দাস (৩৭)। পুলিশ জানায়, তিনি ঢাকুরিয়ার আশুতোষ কলোনির বাসিন্দা। তল্লাশি চালিয়েও রাত পর্যন্ত অমিতবাবুর খোঁজ মেলেনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৬ ০১:৪৯

চড়ুইভাতি করতে গিয়ে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন কলকাতার এক যুবক। রবিবার, উলুবেড়িয়া থানা এলাকার ফুলেশ্বরে। নিখোঁজ যুবকের নাম অমিত দাস (৩৭)। পুলিশ জানায়, তিনি ঢাকুরিয়ার আশুতোষ কলোনির বাসিন্দা। তল্লাশি চালিয়েও রাত পর্যন্ত অমিতবাবুর খোঁজ মেলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আশুতোষ কলোনি থেকে মহিলা, পুরুষ এবং শিশু মিলিয়ে ৩৭ জনের একটি দল ফুলেশ্বরের সেচ বাংলো সংলগ্ন মাঠে চড়ুইভাতি করতে আসেন। অন্যেরা যখন রান্না করছিলেন, অমিতবাবু তখন দুই সঙ্গীর সঙ্গে গঙ্গায় স্নান করতে নামেন। কিন্তু জলে নামার সঙ্গে সঙ্গেই তলিয়ে যান তিনি। তাঁর সঙ্গে স্নান করতে নামা রূপক পাল বলেন, ‘‘আমি অমিতকে বাঁচাতে চেষ্টা করেছিলাম। কিন্তু ওকে ধরতেই পারিনি। কিছুক্ষণ পরে পুলিশ এসে তল্লাশি শুরু করে।’’

পেশায় অটোচালক অমিতবাবুর বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা এবং দুই ভাই। প্রতি বছর বন্ধুদের নিয়ে বাড়ির কাছাকাছিই চড়ুইভাতি করতে যেতেন অমিত। এ বছর একটি বাস ভাড়া করে গিয়েছিলেন ফুলেশ্বরে।

অমিতবাবুর সঙ্গীদের অভিযোগ, ওই এলাকায় প্রচুর মানুষ চড়ুইভাতি করতে এলেও গঙ্গায় নামা নিয়ে কোনও সতর্কবার্তা প্রশাসনের তরফে টাঙানো নেই। গঙ্গায় কোথায় কত গভীরতা, কোন জায়গা বিপজ্জনক সে বিষয়ে কোনও নির্দেশিকাই ছিল না সেখানে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy