এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল দুই যুবক। ধৃতদের নাম অমিত কেডিয়া ও বিনীত ডালমিয়া। তারা দমদমের বাসিন্দা। পুলিশ জানায়, ফেসবুকে বন্ধুত্ব হওয়ার পরে ওই তরুণীর সাথে দেখা করতে চায় অভিযুক্তেরা। সেই মতো ওই তরুণী রবিবার জো়ড়াবাগান আসেন। অভিযোগ, এর পরে গল্প করার নামে এক গুদামে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে ওই দু’জন।
মঙ্গলবার আদালতে ধৃত দু’জনের ২ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ হয়। ধৃতেরা আর কোনও তরুণীর সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে দেখা করেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।