Advertisement
E-Paper

ভুয়ো ই-চালান পাঠিয়ে হাজার হাজার টাকা লোপাট! হরিয়ানার এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দীপক কুমার। তিনি আদতে হরিয়ানার ঝাজ্জরের বাসিন্দা। গত বছর ১২ সেপ্টেম্বর কলকাতার সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৭
Money unauthorizedly deducted by sending fraudulent message containing a fake link, one arrested

—প্রতীকী চিত্র।

অনলাইনে লিঙ্কের মাধ‍্যমে গাড়ির ভুয়ো ই-চালান পাঠিয়ে আর্থিক প্রতারণার ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, ‘এম পরিবহণ’ নামে এপিকে ফাইল ব‍্যবহার করে প্রতারণা করা হয়েছে। এই ফাইলের সার্ভার এবং একাধিক আইপি অ‍্যাড্রেসের সূত্র ধরে অভিযুক্তের সন্ধান মিলেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দীপক কুমার। তিনি আদতে হরিয়ানার ঝাজ্জরের বাসিন্দা। গত বছর ১২ সেপ্টেম্বর কলকাতার সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল। প্রায় ৫ লক্ষ ৪৩ হাজার টাকার প্রতারণার তদন্তে নেমে দীপককে গ্রেফতার করা হয়েছে।

২০২৫ সালের ৩ সেপ্টেম্বর বা তার আগে অভিযুক্তেরা এক ব্যক্তিকে মেসেজ করে জানান, তাঁর গাড়ির নামে ই-চালান কাটা হয়েছে। সেই নিয়ে বিশদে জানার জন্য একটি লিঙ্ক পাঠানো হয়। সেই লিঙ্কে ক্লিক করতেই অভিযোগকারীর অ্যাকাউন্ট থেকে ৬০ হাজার টাকা বেরিয়ে যায়। এর পর সেই অ্যাপের আইপি অ্যাড্রেসের সূত্র ধরেই অনুসন্ধান করে পুলিশ। সেই সূত্রেই উঠে আসে ২৯ বছরের দীপকের নাম। এর পরেই তাঁকে নোটিস পাঠানো হয়। তাঁর মোবাইল, সিম বাজেয়াপ্ত করা হয়। প্রথম এবং চতুর্থ নোটিসের যোগ্য জবাব দিতে পারেননি দীপক। দ্বিতীয় এবং তৃতীয় নোটিসের জবাবে সময় চেয়ে নেন। এর পরে পুলিশের জেরার মুখে পরস্পরবিরোধী উত্তর দেন বলে খবর। তার পরেই মঙ্গলবার দীপককে গ্রেফতার করে পুলিশ।

Fraud Arrest Fraud Case Bank Fraud Case Kolkata Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy