একটি দোকানে ভাঙচুর চালানোর অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল ফুলবাগান থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে, ফুলবাগান থেকে। ধৃতদের নাম অর্জুন চৌধুরী ও সোনু সাউ। পুলিশ জানায়, ঘটনার রাতে ওই দুই যুবক এলাকার একটি পিৎজার দোকানে খেতে ঢোকে। সেখানে অভব্যতা করায় ও ধূমপান করতে চাওয়ায় বাধা দেন দোকানের কর্মচারীরা। তখনই দোকানের কর্মচারীদের সঙ্গে যুবকদের বচসা বাধে। এর পরই অর্জুন ও সোনু দোকানের চেয়ার টেবিল উল্টে দেয় ও কাচের দরজা ভেঙে দেয় বলে অভিযোগ। দোকানের কর্মচারীরা দুই যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করলে রাতেই অর্জুন ও সোনুকে গ্রেফতার করে পুলিশ।