Advertisement
E-Paper

নজরবন্দি করে রাখায় মামলা অনুব্রতের

অনুব্রতের হয়ে মামলা লড়ায় এ দিন বৈশ্বানরের বিরুদ্ধে সরব হন অনেক আইনজীবী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ০২:১০
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

ভোটের দিন নজরবন্দি করে রাখায় তাঁর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে সোমবার মামলা দায়ের করেন অনুব্রত মণ্ডল।

বিচারপতি দেবাংশু বসাক এ দিন কোনও অন্তর্বর্তী নির্দেশ দেননি। তিনি অনুব্রতের আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়ের উদ্দেশে মন্তব্য করেন, ‘‘নজরবন্দি রাখার নোটিসে বলা হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্যই এই ব্যবস্থা। মামলাটি আদৌ দাঁড়ায় কি না, তা-ও দেখতে হবে।’’ বিচারপতি বসাক নির্বাচন কমিশন ও অনুব্রত, দু’পক্ষকেই হলফনামা দিয়ে বক্তব্য পেশ করার নির্দেশ দিয়েছেন।

পরবর্তী শুনানি হবে তিন সপ্তাহ পরে। হাওড়া আদালতে গোলমালের জেরে আইনজীবীদের কাজে যোগ না-দিতে অনুরোধ করেছে বার কাউন্সিল। সেই অনুরোধ অমান্য করে অনুব্রতের হয়ে মামলা লড়ায় এ দিন বৈশ্বানরের বিরুদ্ধে সরব হন অনেক আইনজীবী।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Anubrata Mandal Lok Sabha Election 2019 অনুব্রত মণ্ডল TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy