Advertisement
E-Paper

মোদীর ইয়াস বৈঠক সদলে বয়কট করার ইঙ্গিত ছিল মমতার, টুইটে দাবি ধনখড়ের

টু‌ইটে রাজ্যপালের দাবি, মোদীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে শুভেন্দু থাকলে তিনি হাজির থাকতে পারবেন না, জানিয়েছিলেন মমতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২১ ০১:৪০
রাজ্যপাল জগদীপ ধনখড়

রাজ্যপাল জগদীপ ধনখড়

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর্যালোচনা বৈঠক বয়কট করার পরিকল্পনা আগে থেকেই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জগদীপ ধনখড়কে ‘মেসেজ’ করে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন তিনি, সোমবার মধ্যরাতে তা টুইট করে জানালেন রাজ্যপাল।

টু‌ইটে রাজ্যপালের দাবি, মোদীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে শুভেন্দু অধিকারী (রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক) থাকলে তিনি হাজির থাকতে পারবেন না, জানিয়েছিলেন মমতা। তিনি লেখেন, ‘ঘটনার যে ভুল বর্ণনা দেওয়া হচ্ছে, তার পরিপ্রেক্ষিতেই আমি জানিয়ে রাখতে চাই, গত ২৭ মে রাত ১১টা বেজে ১৬ মিনিটে মমতা ব্যানার্জি আমায় একটি মেসেজ করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘আপনার সঙ্গে কথা বলতে পারি? খুব জরুরি’। তার পরই উনি আমায় ফোন করে ইঙ্গিত দিয়েছিলেন, ওই বৈঠকে শুভেন্দু অধিকারী থাকলে তিনি সদলে ওই বৈঠক বয়কট করবেন’। টুইটের ‌শেষে ধনখড় লেখেন, ‘অহং জিতল, হেরে গেল নাগরিক পরিষেবা’।

অন্য একটি টুইটে মমতা এবং রাজ্যের অধুনা প্রাক্তন মুখ্যসচিবের উদ্দেশে ধনখড় লেখেন, ‘দেশের সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দীর্ঘ ইতিহাসে ২৮ মে দিনটি ‘কালো দিন’ হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবে। প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে ধ্বংস হয়েছে দেশের গণতন্ত্র’।

Narendra Modi Mamata Bandyopadhyay Jagdeep Dhankhar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy