Advertisement
E-Paper

Mamata Banerjee: সরকার গঠনের বর্ষপূর্তিতে দল ও সরকারকে কর্মসূচিতে বাঁধবেন মুখ্যমন্ত্রী

বুধবার নবান্নে রাজ্যের সব শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এ বিষয়ে স্পষ্ট রুপরেখা ঠিক করে দেবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১৩:২৪
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

আগামী ৫ মে রাজ্যের তৃতীয় বার সরকার গঠনের বর্ষপূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। এ বার তাই ওই দিনই দল তৃণমূল ও রাজ্য সরকারকে পৃথক দুই কর্মসূচি পালনের জন্য ময়দানে নামাবেন তিনি। তাঁর সরকারের একাদশ বর্ষ পূর্তি উপলক্ষে ৫ মে থেকে ৬ জুন একঝাঁক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানের সূচি ঠিক করতে বুধবার নবান্নে রাজ্যের সব শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এ বিষয়ে স্পষ্ট রুপরেখা ঠিক করে দেবেন। দফতরগুলির ১১ বছরের সাফল্যের সামগ্রিক রিপোর্ট তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সরকার গত ১১ বছরে বাংলার মানুষের জন্য কী কী কাজ করেছে এই কর্মসূচিতে সেই খতিয়ান তুলে ধরা হবে।

সূত্রের খবর, আগামী ৫ মে থেকে দুয়ারে সরকার প্রকল্প শুরু হওয়ার কথা। সেই দুয়ারে সরকার শিবিরের শুরুর দিনগুলিতে রাজ্যের প্রকল্পের সাফল্য নিয়ে প্রদর্শনী করা হতে পারে। এ নিয়ে জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সরকারের তরফে দুয়ারে সরকার, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, যুবশ্রী-সহ বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হবে বিভিন্ন প্রদর্শনীতে। জায়গায় জায়গায় প্রকল্পগুলির উপর ভিত্তি করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে প্রচারের অঙ্গ হিসেবে।

প্রশাসনের পাশাপাশি, মমতার দল তৃণমূল ‘দিদিকে বলো-২’ কর্মসূচি পালন করবে। প্রথমে ঠিক ছিল, জয়ের বর্ষপূর্তিতেই তৃণমূল এই কর্মসূচি শুরু করবে। আর সরকার ৫ মে থেকে কর্মসূচি শুরু করবে। কিন্তু ইদ উৎসবের কারণে দলীয় কর্মসূচি ২ মে-র বদলে ৫ মে শুরু করা হবে বলে স্থির হয়েছে। এ বিষয়ে তৃণমূল শীর্ষ নেতাদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন মমতা। আর প্রশাসনের ক্ষেত্রে আধিকারিকদের তিনি এ বিষয়ে নির্দেশ দিতে পারেন বুধবারের বৈঠকে। তবে দু’টি ক্ষেত্রেই পর্যবেক্ষণের দায়িত্ব নিজের হাতে রাখতে পারেন মমতা।

Mamata Banerjee Duare sarkar AITC TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy