Advertisement
E-Paper

TMC and BJP: মেদিনীপুরে তৃণমূলে যোগ কয়েকশো বিজেপি সমর্থকের, মোহ কেটে গিয়েছে, বলছে পদ্মশিবির

পশ্চিম মেদিনীপুরের এসটি সেলের জেলা সহ-সভাপতি রামচন্দ্র টুডু-সহ ১০ জন নেতার নেতৃত্বে প্রায় সাড়ে ৪০০ জন বিজেপি সমর্থক যোগ দেন তৃণমূলে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৬:২২
তৃণমূলে যোগ দিলেন বহু বিজেপি সমর্থক।

তৃণমূলে যোগ দিলেন বহু বিজেপি সমর্থক। —নিজস্ব চিত্র।

তৃণমূলে যোগ দিলেন কয়েকশো বিজেপি সমর্থক। জোড়াফুল শিবিরের দাবি, প্রায় সাড়ে ৪০০ বিজেপি সমর্থক রবিবার তাঁদের দলে যোগ দিয়েছেন। এই যোগদান নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

রবিবার পশ্চিম মেদিনীপুরের বিজেপি-র এসটি সেলের জেলা সহ-সভাপতি রামচন্দ্র টুডু-সহ ১০ জন নেতার নেতৃত্বে প্রায় সাড়ে ৪০০ জন বিজেপি সমর্থক যোগ দেন তৃণমূলে। নারায়ণগড় এলাকা থেকে গাড়িতে চড়ে মেদিনীপুর শহরে আসেন তাঁরা। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি সুজয় হাজরা এবং নারায়ণগড়ের প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ তাঁদের হাতে তুলে দেন তৃণমূলের পতাকা। রামচন্দ্র বলেন, ‘‘বিডেপি-তে থেকে মানুষের কাজ করা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে উন্নয়নমূলক কাজ করছেন তাতে আমরা যোগ দিতে চাই।’’

তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, ‘‘নারায়ণগড় এলাকায় অনেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চাইছিলেন। ভবিষ্যতে তাঁরা দলের হয়ে কাজ করবেন।’’ এ নিয়ে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি সৌমেন তিওয়ারির কটাক্ষ, ‘‘নারায়ণগড়ে তৃণমূলের দু’টি গোষ্ঠী রয়েছে। তৃণমূল এখন গোষ্ঠীর সমর্থক বাড়ানোর চেষ্টা করছে।’’ নির্বাচনের আগে যাঁরা এসেছিলেন তাঁরা আবার ফিরে যাচ্ছেন। ওঁদের মোহ কেটে গিয়েছে।’’

TMC BJP midnapore
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy