Advertisement
E-Paper

Death: বাবা-মা বাড়ির বাইরে, ঘর থেকে উদ্ধার হল চতুর্থ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আত্মহত্যা, খেলতে গিয়ে দুর্ঘটনা না কি খুন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ১৭:০৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঘর থেকে উদ্ধার হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আত্মহত্যা, খেলতে গিয়ে দুর্ঘটনা না কি খুন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রী সবংয়ের থানার বীরকোটা গ্রামের বাসিন্দা। তার বাবা পূর্ণচন্দ্র খাটুয়া বলেন, ‘‘আমার স্ত্রী এবং আমি জমিতে কাজে গিয়েছিলাম। বাড়ি ফিরে অনেক বার ডাকাডাকির পরেও কোনও শব্দ পাইনি। ঘরে ঢুকে দেখতে পাই রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে মেয়েটা।’’ তাকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে রবিবার রাতে বছর দশেকের ওই ছাত্রীর মৃত্যু হয়।

ওই দম্পতির তিন বছরের একটি শিশুপুত্রও রয়েছে। ওই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।

West Midnapore Suicide Girl
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy