E-Paper

লক্ষ্য প্লাস্টিক মুক্তি, অভিযানে নামবে পুরসভা

পুরসভা সূত্রের খবর, আগামী ১৫ জুলাই পর্যন্ত সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিক্রেতাদের সচেতন হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তার পরেই শহরের বাজার-সহ সর্বত্র শুরু হবে নিয়মিত অভিযান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০১:১০
প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসের আগে ঝাড়গ্রামে সিঙ্গেল ইউজ় প্লাস্টিকের ব্যবহার।

প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসের আগে ঝাড়গ্রামে সিঙ্গেল ইউজ় প্লাস্টিকের ব্যবহার। — নিজস্ব চিত্র।

আজ শুক্রবার, ৩ জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। সারা বিশ্ব যখন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের বার্তা দিতে ব্যস্ত, তখন ঝাড়গ্রাম শহরের ছবিটা খুব একটা বদলায়নি। জেলা সদরের বিভিন্ন বাজার, হাট, রাস্তার ধারের দোকান থেকে খাবারের স্টল— সর্বত্রই অবাধে ব্যবহার হচ্ছে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক ব্যাগ। থার্মোকলের থালা, বাটি, গ্লাস ও কাপেরও চলছে দেদার ব্যবহার। অথচ এই ব্যবহার বন্ধ করতে গত ১৫ জুন বিজ্ঞপ্তি জারি করেছিল ঝাড়গ্রাম পুরসভা। নোটিস জারির ১৮ দিন পরেও পরিস্থিতির পরিবর্তন না ঘটায় কড়া অভিযানের প্রস্তুতি নিচ্ছেন পুর কর্তৃপক্ষ।

পুরসভা সূত্রের খবর, আগামী ১৫ জুলাই পর্যন্ত সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিক্রেতাদের সচেতন হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তার পরেই শহরের বাজার-সহ সর্বত্র শুরু হবে নিয়মিত অভিযান। নিষিদ্ধ প্লাস্টিক বা থার্মোকলের সামগ্রী ব্যবহার, বিক্রি, মজুত বা বহন করলে ৫০০ থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।

ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, “১৫ জুলাই পর্যন্ত সবাইকে সচেতন হওয়ার সুযোগ দিচ্ছি। তার পর থেকে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক ও থার্মোকলের সামগ্রী ব্যবহার বা বিক্রির বিরুদ্ধে কড়া অভিযান চলবে। আমাদের লক্ষ্য শুধু জরিমানা করা নয়, পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের অভ্যাস গড়ে তোলা।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Plastic pollution Jhargram Jhargram Municipality plastic bag

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy