E-Paper

২১ জুলাইয়ের জমায়েতে জোর, জেলায় প্রস্তুতি কংগ্রেসের

২১ জুলাই শহিদ স্মরণ সমাবেশের প্রস্তুতি ছাড়াও আরও দুই বিষয়ে জোর দিচ্ছে কংগ্রেস। প্রথমত, তৃণমূলের ছন্নছাড়া দশার সুযোগে নিজেদের সাংগঠনিক শক্তিবৃদ্ধি। দ্বিতীয়ত, রাহুল গান্ধীর সমাবেশের প্রস্তুতি শুরু করা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০১:৩১

— প্রতীকী চিত্র।

ছন্নছাড়া তৃণমূল। তার মধ্যেও ২১ জুলাইয়ের প্রস্তুতি চালাচ্ছে সদ্য ক্ষমতা হারানো দলটি। কিন্তু তাদের পছন্দ মতো সভাস্থল পাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই পরিস্থিতিতে কংগ্রেস ২১ জুলাইয়ের প্রস্তুতিতে জোর দিয়েছে। তারা চেষ্টা করছে ওই দিন কলকাতার সমাবেশে ভিড় বাড়াতে। সেই প্রস্তুতি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতেও।

২১ জুলাই শহিদ স্মরণ সমাবেশের প্রস্তুতি ছাড়াও আরও দুই বিষয়ে জোর দিচ্ছে কংগ্রেস। প্রথমত, তৃণমূলের ছন্নছাড়া দশার সুযোগে নিজেদের সাংগঠনিক শক্তিবৃদ্ধি। দ্বিতীয়ত, রাহুল গান্ধীর সমাবেশের প্রস্তুতি শুরু করা।

১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের নেতৃত্বে মহাকরণ অভিযানে পুলিশ গুলি চালায়। তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরির পরে প্রতি বছর কলকাতায় ২১ জুলাইয়ের শহিদ স্মরণে সমাবেশ করছিলেন। কংগ্রেসের উদ্যোগেও ২১ জুলাই স্মরণ হয়। তবে তৃণমূলের তুলনায় কংগ্রেসের সমাবেশের বহর কম ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে কংগ্রেস জমায়েত বাড়াতে চাইছে। নন্দীগ্রাম, পটাশপুর ও পাঁশকুড়া ব্লকে প্রস্তুতি সভা করেছে ব্লক কংগ্রেস।

২৯-৩০ জুন কলকাতায় বৈঠক করেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন ) তথা সাংসদ কে সি বেণুগোপাল। বৈঠকে জানানো হয়, ৯ অগস্ট দিল্লির তালকোটরা স্টেডিয়ামের সমাবেশ থেকে রাহুল গান্ধী ‘ছাত্রো কি গুঞ্জ’ অভিযানের ডাক দেবেন। সমাবেশে রাজ্যের প্রতি জেলা থেকে কমপক্ষে ১০০ জন নেতা-কর্মীর যাওয়ার লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। ২১ জুলাইয়ের সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার সম্ভবনা রয়েছে। সব জেলা থেকে যত সম্ভব বেশি সংখ্যক কর্মী-সমর্থকদের জমায়েতের কথা বলা হয়েছে। এ জন্য দলের ছাত্র, যুব সংগঠনের সঙ্গে জেলা ও ব্লক নেতৃত্ব সহযোগিতা করবেন।

দলীয় সূত্রের খবর, জেলার প্রতিটি ব্লকে ও জেলা স্তরে প্রস্তুতি সভা হবে। জেলায় তৃণমূল ও অন্য দল থেকে অনেকে কংগ্রেসে যোগদানের আবেদন করেছেন। স্থানীয় নেতৃত্বের মাধ্যমে তাঁদের বিষয়ে যাচাই করে যোগদান করানো হবে। নতুন নেতা-কর্মীরাও ২১ জুলাইয়ের সমাবেশে যাবেন।

পূর্ব মেদিনীপুর-১ জেলা কংগ্রস সভাপতি কল্যাণ রায় বলেন, ‘‘২১ জুলাইয়ের সমাবেশে জেলা থেকে অনেক বেশি সংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। জেলা স্তরে প্রস্তুতি সভা করা হবে। রবিবার নন্দীগ্রামে যোগদান কর্মসূচি হবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Congress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy