E-Paper

বিশ্বকর্মা যোজনায় নির্দেশ বদল ঘিরে চর্চা

‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’য় বিভিন্ন পেশায় যুক্ত কারিগরদের বিনা বন্ধকে তিন লক্ষ টাকা ঋণ ছাড়াও ‘টুল কিট’ কেনার জন্য ১৫ হাজার টাকা মেলে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ০৮:৪১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ঐতিহ্যবাহী কারিগরদের তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’ রয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার গঠনের পরে এ রাজ্যেও এই প্রকল্প শুরুর বিষয়ে তোড়জোড় চলছে। শুরু হয়েছে কারিগরদের পেশা যাচাইয়ের কাজ। এই পেশা যাচাইয়ের জন্য প্রাথমিক ভাবে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং নির্বাহী সহায়কদের ব্যবহার করা হচ্ছে। সেই কাজের জন্য বুধবার থেকে তাঁদের নির্দিষ্ট অ্যাকাউন্ট (লগ ইন-আইডি) তৈরির প্রক্রিয়া শুরুর কথা ছিল ব্লকগুলিতে। এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হলেও এ দিন ওই কাজ স্থগিত রাখা হয়েছে।

‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’য় বিভিন্ন পেশায় যুক্ত কারিগরদের বিনা বন্ধকে তিন লক্ষ টাকা ঋণ ছাড়াও ‘টুল কিট’ কেনার জন্য ১৫ হাজার টাকা মেলে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রের খবর, এই প্রকল্পে লক্ষাধিক আবেদন পত্র জমা পড়েছে। সেই আবেদন পত্র যাচাই করার জন্য প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়েছে গ্রাম প্রধান এবং নির্বাহী সহায়কদের। মঙ্গলবার জেলা প্রশাসনের তরফে সমস্ত ব্লকে নির্দেশ পাঠানো হয় যে, গ্রাম প্রধান এবং নির্বাহী সহায়কদের ব্লক অফিসে বুধবার হাজির হতে হবে। তাঁদের নিজেদের আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে এমন একটি ফোন নম্বরও সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নথিগুলি দিয়েই ‘লগ ইন-আইডি’ তৈরি করে দেওয়া হবে এবং সেখান থেকেই আবেদন প্রাথমিক ভাবে যাচাই করা যাবে।

বুধবার সকাল ১১টায় ব্লক অফিসে যাওয়ার নির্দেশ ছিল। তবে এ দিন সকালে জেলা প্রশাসনের তরফে পুনরায় একটি নির্দেশ পাঠানো হয়। তাতে জানানো হয়, গ্রাম প্রধানদের আপাতত এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে না। আর এ দিন শেষ পর্যন্ত শুধু নির্বাহী সহায়কদেরও ‘লগ ইন-আইডি’ চালু করা হয়নি।’’

জেলার তরফে নির্দেশ পাঠিয়েও কেন পরে প্রধানদের বাদ দেওয়া সিদ্ধান্ত বদল হল, তা নিয়ে জল্পনা হচ্ছে পঞ্চায়েত স্তরের কর্মচারীদের মধ্যে। পূর্ব মেদিনীপুরে ২২৩ পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে ১৪৫টি তৃণমূল পরিচালিত। ৭৮টি বিজেপি পরিচালিত। কেন্দ্র সরকারের প্রকল্পে তৃণমূলের গ্রাম প্রধানদের অন্তর্ভুক্ত করা নিয়ে প্রশাসনের অন্দরে কোনও সংশয় রয়েছে কি না, সেই জল্পনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। যদিও জেলার একাধিক প্রশাসনিক আধিকারিক জানাচ্ছেন, এ দিন শিবিরের মাধ্যমে প্রতি ব্লকে ‘লগ ইন আইডি’ চালুর কথা থাকলেও প্রযুক্তিগত কারণে তা বন্ধ ছিল।

নজরুল স্মরণে

কোলাঘাট: স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বুধবার কবি নজরুল ইসলামের জন্মদিন উদ্‌যাপন হল মেচেদায়। ওই অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন আবহাওয়াবিদ অশোক হাজরা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সদস্য দিলীপ মাইতি-সহ অন্যরা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Contai Narendra Modi

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy