Advertisement
E-Paper

ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের প্রতিনিধ দল

নির্বাচনের পর উপরোক্ত এলাকাগুলিতে হিংসা, ভাঙচুর এবং মারধর করার অভিযোগ পান তৃণমূল নেতৃত্ব।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০৮:৪৮
আক্রান্তদের পরিবারের সঙ্গে দোলা সেন।

আক্রান্তদের পরিবারের সঙ্গে দোলা সেন। নিজস্ব চিত্র।

২০২৬ বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল। অভিযোগ খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, খড়্গপুর, কেশিয়াড়ি এলাকা পর্যবেক্ষণ করল তৃণমূলের প্রতিনিধি দল। দোলা সেনের নেতৃত্বে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘুরে দেখে এলাকাগুলি।

জানা গিয়েছে, নির্বাচনের পর উপরোক্ত এলাকাগুলিতে হিংসা, ভাঙচুর এবং মারধর করার অভিযোগ পান তৃণমূল নেতৃত্ব। তার পর সেই এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন তাঁরা। এছাড়াও বর্তমান পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন তাঁরা। পর্যবেক্ষণ শেষে গৃহীত তথ্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দেবেন দোলা সেন এবং বাকি প্রতিনিধিরা।

Dola Sen Kharagpur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy