Advertisement
E-Paper

‘সঞ্চয় প্রকল্পের’ নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ! কোলাঘাটে তৃণমূল নেতার খোঁজে পুলিশ

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেড়িয়াচক গ্রামের পশ্চিম মহল এলাকার একটি ক্লাবে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সঞ্চয় প্রকল্পকে কেন্দ্র করে কোটি কোটি টাকা প্রতারণা করেছেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৩:৪৮
Kolaghat TMC Leader

কোলাঘাটে তৃণমূল নেতার বিরুদ্ধে সরব স্থানীয়েরা।— নিজস্ব চিত্র।

সঞ্চয় প্রকল্পের নামে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল কোলাঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুরজিৎ মান্নার বিরুদ্ধে। টাকা ফেরত চেয়ে কোলাঘাট থানার দ্বারস্থ হয়েছেন গ্রাহকেরা। তদন্তে পুলিশ।

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেড়িয়াচক গ্রামের পশ্চিম মহল এলাকার একটি ক্লাবে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সঞ্চয় প্রকল্পকে কেন্দ্র করে কোটি কোটি টাকা প্রতারণা করেছেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। যাঁরা নিয়মিত টাকা জমা করেছেন , তাঁদের টাকা জমা পড়েনি বলে অভিযোগ। টাকা ফেরত না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অভিযোগকারীরা জানান, সপ্তাহে সপ্তাহে তাঁদের কষ্টার্জিত অর্থ ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় প্রকল্পের জন্য জমা দিয়েছিলেন। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার পরে কিংবা প্রয়োজনে সেই টাকা চাইতে গেলে নানা অজুহাতে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে ওই প্রকল্পের সঙ্গে যুক্ত কর্তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।

তাঁদের আঙুল মূলত ওই ক্লাবের সভাপতি সুরজিৎ মান্নার বিরুদ্ধে। তিনি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা এবং কোলাঘাট পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি ছিলেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। তার পর থেকে সুরজিতের দেখাই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। আমানতকারীদের দাবি,

দ্রুত তাঁদের টাকা ফেরানোর ব্যবস্থা করা হোক। প্রয়োজনে ওই ক্লাবের সম্পত্তি এবং অভিযুক্তদের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করেও গ্রাহকদের পাওনা টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরায়। ইতিমধ্যে একাধিক প্রতারিত গ্রাহক কোলাঘাট থানায় সুরজিৎ মান্নার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার প্রেক্ষিতে তদন্তও শুরু করে দিয়েছে কোলাঘাট থানার পুলিশ।

অন্য দিকে, বাড়িতে গিয়ে সুরজিতের দেখা মেলেনি। তাঁর মোবাইলও বন্ধ।

Kolaghat Police Complaint Fraud

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy