কৃষিজমিতে জীবাণু সার তৈরি ও কৃষিতে প্রয়োগ পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ নিতে বাংলাদেশের এক প্রতিনিধি দল কাঁথিতে এল।
‘কারিতাস বাংলাদেশ’ নামে ছয় সদস্যের প্রতিনিধি দলটি কাঁথির কাজলা জনকল্যাণ সমিতিতে যায়। সেখানে সার তৈরি, প্রয়োগ বিধি ছত্রাক নাশক তৈরি সম্বন্ধে হাতেকলমে প্রশিক্ষণের জন্যই বাংলাদেশ থেকে এখানে আসা বলে জানান দলের অন্যতম সদস্য নাজবুল হক। বৃষ্টি নির্ভর এলাকার ক্ষুদ্র কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা বাড়াতে ‘সাফবিন’ প্রকল্পে এই উদ্যোগ। শিবির চলবে পাঁচদিন ধরে।