Advertisement
E-Paper

প্রশাসনিক বৈঠক

ডিজিটাল রেশন কার্ডের বিষয়ে বৈঠক হল হলদিয়ায়। বুধবার বিকালে মহকুমাশাসকের কার্যালয়ে হলদিয়া মহকুমার সব পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পুরসভার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মহকুমাশাসক শঙ্কর নস্কর। হলদিয়ার মহকুমা শাসক জানান, খাদ্য সুরক্ষা আইনের তালিকা অনুযায়ী ডিজিটাল কার্ড তৈরি হয়েছে। সেই কার্ড বিলি করা বন্ধ রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০১:১৮

ডিজিটাল রেশন কার্ডের বিষয়ে বৈঠক হল হলদিয়ায়। বুধবার বিকালে মহকুমাশাসকের কার্যালয়ে হলদিয়া মহকুমার সব পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পুরসভার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মহকুমাশাসক শঙ্কর নস্কর। হলদিয়ার মহকুমা শাসক জানান, খাদ্য সুরক্ষা আইনের তালিকা অনুযায়ী ডিজিটাল কার্ড তৈরি হয়েছে। সেই কার্ড বিলি করা বন্ধ রয়েছে। তবে যারা ডিজিটাল কার্ড পাবেন তাদের কুপন দেওয়া হচ্ছে। কিন্তু নতুন করে ওই তালিকায় নাম তোলার জন্য আবেদন করা যাবে। আগামী ১আগস্ট থেকে ৩১আগস্ট পর্যন্ত আবেদন করে যাবে। সেপ্টেম্বর মাস জুড়ে ওই আবেদনের তদন্ত করা হবে। যারা ডিজিটাল কার্ডের জন্য কুপন পাবেন তাদের আবেদনের প্রয়োজন নেই।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy