Advertisement
E-Paper

বৈঠকে কাটল নিয়োগ জট

কয়েকদিন আগে ‘ভিলেজ রিসোর্স পার্সন’দের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল এগরা-২ ব্লকে। জট কাটাতে বৃহস্পতিবার সবপক্ষকে নিয়ে আলোচনায় বসেন এগরার মহকুমাশাসক রজতকান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট চিত্রদীপ সেন, বিডিও রবীন্দ্রনাথ বারুই, তৃণমূলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া প্রমুখ। প্রশাসন সূত্রে খবর, ‘ভিলেজ রিসোর্স পার্সন’-দের নামের সংশোধিত তালিকা জেলায় পাঠানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৫ ০১:২২

কয়েকদিন আগে ‘ভিলেজ রিসোর্স পার্সন’দের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল এগরা-২ ব্লকে। জট কাটাতে বৃহস্পতিবার সবপক্ষকে নিয়ে আলোচনায় বসেন এগরার মহকুমাশাসক রজতকান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট চিত্রদীপ সেন, বিডিও রবীন্দ্রনাথ বারুই, তৃণমূলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া প্রমুখ। প্রশাসন সূত্রে খবর, ‘ভিলেজ রিসোর্স পার্সন’-দের নামের সংশোধিত তালিকা জেলায় পাঠানো হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৈঠকে ‘ভিলেজ রিসোর্স পার্সন’দের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখা দেখেন মহকুমাশাসক। মহকুমাশাসক রজতকান্তিবাবু বলেন, ‘‘জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী বিষয়টি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করেছি।’’ তিনি জানান, নিয়োগ তালিকায় নাম থাকা কয়েকজনের বিরুদ্ধে শর্তাবলী লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। সংশোধিত তালিকা জেলায় পাঠানো হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী কয়েকদিনের মধ্যেই ‘ভিলেজ রিসোর্স পার্সন’দের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর এগরা-২ ব্লকে ‘ভিলেজ রিসোর্স পার্সন’ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে ব্লক প্রশাসন। আবেদনের ভিত্তিতে গত ৫ ও ৬ নভেম্বর চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। গত ২০ নভেম্বর নির্বাচিত ৮০ জনের নামের তালিকা প্রকাশিত হয়। তৃণমূলের অভিযোগ, বেশ কয়েকজন ‘ভিলেজ রিসোর্স পার্সন’ নিয়োগের ক্ষেত্রে শর্তাবলী ভাঙা হয়েছে। গত ২৭ নভেম্বর এই মর্মে বিডিও-র কাছে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগপত্রও জমা দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে বিডিও ‘ভিলেজ রিসোর্স পার্সন’দের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখেন। জেলা প্রশাসন এগরার মহকুমাশাসককে পুরো বিষয়টির তদন্তের নির্দেশ দেয়। সেই অনুযায়ী বৃহস্পতিবার সবপক্ষকে নিয়ে বৈঠকে বসেন মহকুমাশাসক। ব্লক তৃণমূল সভাপতি স্বরাজ খাঁড়ার দাবি, ‘‘আমাদের অভিযোগ যে সত্যি ছিল, সেটা মহকুমাশাসক দেখেছেন। আমরা বলেছিলাম, নিয়োগের বিজ্ঞপ্তিতে দেওয়া শর্তাবলী লঙ্ঘন করেছেন, এমন কয়েকজনকে ‘ভিলেজ রিসোর্স পার্সন’ হিসেবে নিয়োগ করা হয়েছে। শর্তাবলী লঙ্ঘনকারীদের নাম নিয়োগের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy